🔥 TRENDING सुमेरपुर पंचायत समिति की नवगठित ग्राम... ದೇವದುರ್ಗದಲ್ಲಿ ಕಾಟಾಚಾರಕ್ಕೆ ರಾಜ್ಯೋತ್ಸವ ಆ... चतरा में जेटेट-2026 परीक्षा शांतिपूर्ण... दिल्ली के रामलीला मैदान में INDIA गठबं... विद्या ज्योति स्कूल के संस्थापक तरुण म... VVS Gambhir Reaffirms India’s Aggressi...
01 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

বাংলাদেশে পাচারের সন্দেহ! সীমান্তের কাছে ৩০ লক্ষ টাকা-সহ গ্রেফতার রঘুনাথগঞ্জের যুবক

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 01 Nov 2026, 09:05 PM 👁 6
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
বাংলাদেশে পাচারের সন্দেহ! সীমান্তের কাছে ৩০ লক্ষ টাকা-সহ গ্রেফতার রঘুনাথগঞ্জের যুবক

স্কুটি ও দু’টি স্মার্টফোন বাজেয়াপ্ত, চুরির সম্পত্তি বিক্রির টাকা কি না খতিয়ে দেখছে পুলিশ

রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ : সীমান্তের কাছে অভিযান চালিয়ে ৩০ লক্ষ টাকা নগদ উদ্ধার করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় আসিফ রহমান (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বাড়ি রঘুনাথগঞ্জ থানার তেঘড়ি বিশ্বাস পাড়ায়। ধৃতের কাছ থেকে নগদ টাকার পাশাপাশি একটি স্কুটি ও দু’টি স্মার্টফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোররাতে গোপন সূত্রে খবর আসে, চুরি করা সম্পত্তি বিক্রির বিপুল পরিমাণ টাকা স্কুটিতে করে সীমান্ত পার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সেই খবরের ভিত্তিতে রঘুনাথগঞ্জ থানার পুলিশের একটি দল অভিযান চালায়। রাত আনুমানিক ১টা ৪৫ মিনিট নাগাদ অ্যাপেক্স বাঁধ সংলগ্ন এলাকায় স্কুটিতে থাকা আসিফ রহমানকে আটক করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় তাঁর বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ায় তল্লাশি চালানো হয়। সেই সময় তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ৫০০ ও ১০০ টাকার নোটে মোট ৩০ লক্ষ টাকা উদ্ধার হয়। টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা ও প্রয়োজনীয় নথি দেখাতে না পারায় নগদ অর্থ, স্কুটি এবং দু’টি স্মার্টফোন বাজেয়াপ্ত করে তাঁকে গ্রেফতার করা হয়।

জঙ্গিপুরের এসডিপিও লক্ষ্মণ প্রতাপ চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে চুরি করা সম্পত্তি বিক্রির টাকা বাংলাদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনার বিষয়টি উঠে এসেছে। তবে উদ্ধার হওয়া অর্থের সঙ্গে কোনও নির্দিষ্ট চুরি, ডাকাতি বা অন্য বড় অপরাধের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পাশাপাশি, কয়েক দিন আগে এলাকায় ৬৫ লক্ষ টাকা উদ্ধারের ঘটনার সঙ্গেও বর্তমান ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। এর পিছনে আন্তঃজেলা, আন্তঃরাজ্য কিংবা আন্তর্জাতিক কোনও চক্রের যোগ রয়েছে কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার আরও তথ্য সংগ্রহ এবং সম্ভাব্য চক্রের সন্ধান পেতে তাঁকে ১০ দিনের পুলিশ হেফাজতে চেয়ে আদালতে পেশ করা হয়েছে। উদ্ধার হওয়া অর্থের প্রকৃত উৎস এবং সীমান্ত পারাপারের পরিকল্পনা সম্পর্কে তদন্তের পরই আরও তথ্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে।
📲Get App