🔥 TRENDING ಗಾಣದಾಳ ಗ್ರಾ.ಪಂ. ವ್ಯಾಪ್ತಿಯ ಗ್ರಾಮಗಳನ್ನು... શિહોરીમાં માનવ મહેરામણ જેવી ભીડ, કાંકર... चुनावी वादों के बीच यात्रियों की परेशा... नवादा में नए जिला शिक्षा पदाधिकारी सुभ... મહુધા વિધાનસભા મતવિસ્તારના ચુણેલ ગામમા... शिवहर के नए एस पी ने किया पदभार ग्रहण
07 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

আলোর উৎসবে প্রদীপের নিচে অন্ধকার, সমস্যায় মানবাজারের মৃৎশিল্পীরা

✍️ Reporter: Amaresh Dutta 🗓 07 Nov 2026, 07:07 PM 👁 10
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
যে শিল্প একদা জমিয়ে দিত দীপাবলীর বাজার।বিশ্বায়নের বাজারে সেই মাটির প্রদীপ শিল্প ধুঁকছে।বিক্রি নেই ফলে চরম সমস্যায় মানবাজারের প্রদীপ প্রস্তুতকারকরা।আলোর উৎসবে অন্ধকার মনে ও পকেটে, বিক্রির আশায় বুক বাঁধছেন শিল্পীরা। এই আশাতেই প্রদীপ তৈরিতে ব্যস্ত পুরুলিয়া জেলার মানবাজারের প্রদীপ প্রস্তুতকারকেরা।নিজেদের আক্ষেপের কথা শুনিয়েছেন মানবাজার ১ ব্লকের অন্তর্গত বলুডি গ্রামের প্রদীপ প্রস্তুতকারক পবন চন্দ্র কুম্ভকার।তিনি দীর্ঘ পঁচিশ বছরেরও বেশি সময় ধরে করে আসছেন এই কাজ।তিন পুরুষ ধরে এই শিল্পকে রেখেছেন তারা। তিনি বলেন একসময় দীপাবলিতে মাটির প্রদীপ প্রচুর বিক্রি হতো।বাজারের রংবেরঙের লাইট আসায় কয়েক বছর ধরে মাটির প্রদীপের বিক্রি কেবল নিয়ম রক্ষায় চলছে।শিল্প থেকে অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছেন মাত্র কয়েকটি পরিবার বানাচ্ছেন প্রদীপ।এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকার এগিয়ে আসুক এই দাবিই শিল্পীদের। সমস্ত বাধার সঙ্গে লড়াই করেও এই শিল্পীরা ধরে রেখেছেন তাদের ঐতিহ্য তাদের শিল্পকে। আর এটাই এদের একমাত্র অহংকার।
📲Get App