🔥 TRENDING NTPC और BGR कंपनी की मनमानी के खिलाफ स... सातारा परिसरात महावितरण पथकावर हल्ला,... ઇડર-ખેડબ્રહ્મા રોડ પર મુસાફરોને મુસાફર... અમરેલી જિલ્લાના બાગાયત ખેડૂતોને નવી યો... Rajkot Railway Police e ₹14.53 Lakh nu... અમરેલી જિલ્લામાં ઓઇલ પામની ખેતી કરતા ખ...
05 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

আকাশে নয়, মাঠের মাঝে বসে চিল! মুর্শিদাবাদের পাঁচগ্রামের হাটপাড়ায় নজর কাড়ল ব্যতিক্রমী দৃশ্য!

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 05 Nov 2026, 09:38 AM 👁 16
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
আকাশে নয়, মাঠের মাঝে বসে চিল! মুর্শিদাবাদের পাঁচগ্রামের হাটপাড়ায় নজর কাড়ল ব্যতিক্রমী দৃশ্য!

মাঠের মাঝে চুপচাপ বসে রয়েছে একটি চিল! সাধারণত আকাশে ডানা মেলে উড়তে দেখা যায় এই পাখিকে। কিন্তু এবার একেবারে মাঠের মধ্যে বসে থাকতে দেখা গেল চিলটিকে। আর সেই দৃশ্যই নজর কেড়েছে স্থানীয়দের।

ঘটনাটি মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের পাঁচগ্রামের হাটপাড়ার একটি মাঠের। মাঠের মাঝে চিলটিকে এভাবে বসে থাকতে দেখে এলাকায় তৈরি হয়েছে কৌতূহল। প্রকৃতির এই ব্যতিক্রমী দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছে।

তবে কী কারণে চিলটি দীর্ঘক্ষণ মাঠে বসে ছিল, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের একাংশের অনুমান, দীর্ঘক্ষণ আকাশে ডানা মেলে ওড়ার পর ক্লান্ত হয়ে বিশ্রাম নেওয়ার জন্যই হয়তো মাঠের মাঝে বসে পড়েছিল চিলটি। যদিও এর প্রকৃত কারণ জানা যায়নি।

সব মিলিয়ে পাঁচগ্রামের হাটপাড়ার মাঠে চিলের এমন ব্যতিক্রমী উপস্থিতি ঘিরে এলাকায় তৈরি হয়েছে কৌতূহল।
📲Get App