🔥 TRENDING Assam CM Flags Off 248‑km Brahmaputra... Oil India Tank Farm Fire in Assam Clai... Assam CM Himanta Sarma Issues Strong W... High Court Reinstates Jharkhand Exams... Jharkhand Minister Irfan Ansari Says R... राजपुरा के निकट कर्मभूमि एक्सप्रेस की...
06 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

২৮তম প্রাদেশিক একলব্য ক্রীড়া ও ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

✍️ Reporter: Amaresh Dutta 🗓 06 Nov 2026, 07:16 PM 👁 16
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
পূর্বাঞ্চল কল্যাণ আশ্রমের পরিচালনায় অনুষ্ঠিত হল ২৮তম প্রাদেশিক একলব্য ক্রীড়া ও ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। বৃহস্পতিবার সকালে প্রতিযোগিতার সূচনা হয়। রাজ্যের ১৫টি জেলা থেকে প্রতিযোগীরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।প্রতিযোগিতায় পুরুষদের জন্য ২১ কিলোমিটার এবং মহিলাদের জন্য ৭ কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। পুরুষ বিভাগের দৌড় শুরু হয় বাঘমুন্ডি থানা এলাকার গোবিন্দপুর থেকে। অন্যদিকে, মহিলাদের ম্যারাথন শুরু হয় ডাভা এলাকা থেকে। উভয় বিভাগের দৌড়ের সমাপ্তি ঘটে বলরামপুরের পাথরবাঁধ মাঠে। এদিন সকালে প্রথমে পুরুষদের ম্যারাথন দৌড় শুরু হয়। এরপর ডাভা এলাকায়, জাতীয় স্তরের পিস্তল শুটার বৈষ্ণবী যোশওয়াল পতাকা নেড়ে মহিলাদের ম্যারাথন দৌড়ের সূচনা করেন। প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আয়োজকদের পাশাপাশি পুরো রাস্তা জুড়ে ছিল পুলিশের তৎপরতা। প্রতিযোগীদের নিরাপত্তা ও শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখে মোতায়েন ছিল মেডিক্যাল টিমও। পুরুষ বিভাগে প্রথম স্থান অধিকার করেন বান্দোয়ান থানার সিরিশগড়া গ্রামের উজ্জ্বল মান্ডি। মহিলাদের বিভাগে প্রথম হন বাঘমুন্ডি থানার বাসিডি গ্রামের রানী মান্ডি। দ্বিতীয় স্থান অধিকার করেন বলরামপুর থানার সাপুয়াগড়া গ্রামের সারদা হাঁসদা এবং তৃতীয় হন বলরামপুরের পাঁড়কীডি গ্রামের ময়না সিং সর্দার। আয়োজক সংস্থার পক্ষে ধীরেন্দ্রনাথ সিং মাহাতো জানান, রাজ্যের মোট ১৫টি জেলা থেকে প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। বুধবার বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং বৃহস্পতিবার আয়োজন করা হয় ম্যারাথন দৌড়ের। এই প্রতিযোগিতা থেকে নির্বাচিত বিজয়ীদের নিয়ে ওড়িশায় জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হবে। গ্রামীণ এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করা এবং তাঁদের রাজ্য ও জাতীয় স্তরে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ করে দেওয়াই এই ধরনের প্রতিযোগিতার অন্যতম লক্ষ্য।
📲Get App