🔥 ट्रेंडिंग राष्ट्रीय क्रिकेट में हनुमानगढ़ की बेट... जालौर में माजीसा मंदिर के वार्षिक मेला... ਪਾਤੜਾਂ-ਸਮਾਣਾ ਰੋਡ 'ਤੇ ਵਾਪਰਿਆ ਭਿਆਨਕ ਸੜਕ... गुजरात ने निजी वाहनों के लिए टोल प्लाज... सुप्रीम कोर्ट ने कर्नाटक के बाइक टैक्स... అదిలాబాద్ ప్రజావాణిలో ఓ వ్యక్తి ఆత్మహత...
23 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

পোড়াডাঙ্গা রেলস্টেশনের অদূরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

✍️ रिपोर्टर: BALAI PRAMANIK 🗓 23 नव. 2026, 01:53 PM 👁 22
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
পোড়াডাঙ্গা রেলস্টেশনের অদূরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

সাগরদিঘি, মুর্শিদাবাদ: সোমবার সপ্তাহের শুরুতেই সাতসকালে সাগরদিঘির পোড়াডাঙ্গা থেকে উঠে এল চাঞ্চল্যকর খবর। পোড়াডাঙ্গা রেলস্টেশনের অদূরে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন আশপাশের বহু মানুষ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে রেলস্টেশনের কাছাকাছি ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ ও পুলিশ বাহিনী। এরপর মৃতদেহটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করা হয়।

তবে এখনও পর্যন্ত ওই ব্যক্তির নাম-পরিচয় কিংবা বাড়ির ঠিকানা সম্পর্কে কোনও নির্দিষ্ট তথ্য জানা যায়নি। এমনকি স্থানীয় বাসিন্দারাও তাকে শনাক্ত করতে পারেননি।

কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল? রেলস্টেশনের অদূরে কীভাবেই বা তার মৃতদেহ এল? মৃত্যুর নেপথ্যে রয়েছে কী কারণ? এই সমস্ত প্রশ্ন ঘিরে তৈরি হয়েছে রহস্য। যদিও এখনও পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের অগ্রগতির পরেই মৃত্যুর প্রকৃত কারণ ও ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
📲Get App