🔥 TRENDING Marriott to Open New Luxury Hotel in B... Meghalaya CM Conrad Sangma Shares Ador... Meghalaya taps Lakadong turmeric and h... સાવરકુંડલા શહેરમા મોડી રાતે જેસર રોડ પ... ମାଲକାନଗିରିରେ ଆରମ୍ଭ ହେଲା ‘ତମାଖୁ ମୁକ୍ତ ଯ... Motorcyclist’s Leg Fractured in Car Co...
12 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

লালবাগের ঐতিহ্যবাহী টাঙ্গাচালকদের জীবিকা রক্ষার দাবিতে কংগ্রেসের প্রতিবাদ! টাঙ্গায় চড়ে হাজারদুয়ারির পথে অধীর রঞ্জন চৌধুরী

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 04 Nov 2026, 09:46 PM 👁 55
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
লালবাগের ঐতিহ্যবাহী টাঙ্গাচালকদের জীবিকা রক্ষার দাবিতে কংগ্রেসের প্রতিবাদ! টাঙ্গায় চড়ে হাজারদুয়ারির পথে অধীর রঞ্জন চৌধুরী।

মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী লালবাগ শহরের টাঙ্গাচালকদের জীবিকা ও রুজি-রুটি রক্ষার দাবিতে সরব হল জাতীয় কংগ্রেস। এই দাবিতে মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন চত্বরে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে কংগ্রেস।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি টাঙ্গায় চড়ে ঐতিহাসিক হাজারদুয়ারির উদ্দেশ্যে যাত্রা করেন।

অন্যদিকে, এই কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা যায় CPI(M)-এর মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লাকেও।

মুর্শিদাবাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং টাঙ্গাচালকদের জীবিকা রক্ষার দাবিকে সামনে রেখেই কংগ্রেসের এই প্রতিবাদ কর্মসূচি। টাঙ্গাচালকদের ভবিষ্যৎ ও তাদের রুজি-রুটির প্রশ্নে এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে আলোচনা।
📲Get App