ভাইফোঁটার দিনে দেবল হালদারের স্মৃতিতে শীতবস্ত্র বিতরণ, তেতুলতলা পুজো কমিটির মানবিক উদ্যোগ

ভাই-বোনের পবিত্র সম্পর্কের উৎসব ভাইফোঁটার দিনে এক মানবিক উদ্যোগের সাক্ষী থাকল মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের হালদারপাড়া। প্রয়াত দেবল হালদারের স্মৃতির উদ্দেশ্যে দুঃস্থ ও অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার কর্মসূচি গ্রহণ করল হালদারপাড়ার তেতুলতলা পুজো কমিটি।
বুধবার পুজো কমিটির উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রয়াত দেবল হালদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ গ্রহণ করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা বিজেপির কৃষাণ মোর্চার সভাপতি সুবীর চন্দ্র মাঝি, তাপস পাল, দোলচাঁদ মাল, উৎপল ঘোষ,সুদীপ্ত মণ্ডল- আইটি সেলের সদস্য আসিফ আলী মির্জা সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
ভাইফোঁটার মতো এক বিশেষ দিনে এই মানবিক উদ্যোগের মধ্য দিয়ে প্রয়াত দেবল হালদারকে স্মরণ করার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার বার্তা দিল তেতুলতলা পুজো কমিটি।