🔥 TRENDING সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা, খড়গ্র... जैतपुरा थाने में महिला के साथ दुराचार... First Soldiers' 'Janta Darbar' to be H... Sandhya Pawar cites financial strain a... સુરતમાં ભરથાણામાં FIR પછી ફરી લાકડી વડ... Uttar Pradesh MLC Ministers May Contes...
12 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

ভাইফোঁটার প্রীতি বন্ধনে বিশেষ অনুষ্ঠান, নগর হোমের আবাসিকদের নিয়ে উৎসব পালন বিজেপি কার্যালয়ে

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 11 Nov 2026, 11:59 PM 👁 7
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
ভাইফোঁটার প্রীতি বন্ধনে বিশেষ অনুষ্ঠান, নগর হোমের আবাসিকদের নিয়ে উৎসব পালন বিজেপি কার্যালয়ে

ভাই-বোনের চিরন্তন ভালোবাসা, স্নেহ ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতে শুভ ভাইফোঁটা উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

নবদ্বীপ বিভাগের এসসি মোর্চার ইনচার্জ প্রকাশ রাজবংশীর উদ্যোগে ভারতীয় জনতা পার্টির কার্যালয় প্রাঙ্গণে বুধবার বিকেলে এই ভাইফোঁটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নগর হোমের আবাসিক ছেলেমেয়েরা উপস্থিত হয়ে ভাইফোঁটার আনন্দে সামিল হয়।

এদিন বোনেরা ভাইদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে। উৎসবকে ঘিরে উপস্থিত সকলের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ তৈরি হয়।

ভাইফোঁটা অনুষ্ঠান শেষে আয়োজন করা হয় নাচ ও গানের মাধ্যমে এক ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেখানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি নাচের মাধ্যমে অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ হয়।

সব মিলিয়ে ভাই-বোনের ভালোবাসা, সামাজিক সম্প্রীতি ও আনন্দের আবহে সুন্দরভাবে সম্পন্ন হয় এদিনের ভাইফোঁটা উৎসব।
📲Get App