সরকারি চাকরির পরীক্ষায় আর কোনও আবেদন ফি নয়! নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে সব শ্রেণির চাকরিপ্রার্থীদের পরীক্ষার খরচ বহন করবে রাজ্য সরকার—জানালেন শুভেন্দু অধিকারী।
Watch on:
▶️ YouTube
রাজ্য সরকারের সমস্ত নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে চাকরির আবেদন ও পরীক্ষার ফি মকুবের ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। সাধারণ, SC ও ST—সব শ্রেণির চাকরিপ্রার্থীদের পরীক্ষার সম্পূর্ণ খরচ বহন করবে রাজ্য সরকার বলে জানানো হয়েছে।
বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা করলেন শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তাঁর বক্তব্য অনুযায়ী, আজকের পর থেকে রাজ্য সরকারের প্রকাশিত সমস্ত নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে চাকরির আবেদন এবং নিয়োগ পরীক্ষার জন্য কোনও ফি দিতে হবে না।
এই সিদ্ধান্তের আওতায় সাধারণ, তফসিলি জাতি (SC) এবং তফসিলি উপজাতি (ST)—সমস্ত শ্রেণির চাকরিপ্রার্থীরা সমানভাবে সুবিধা পাবেন। নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ খরচ বহন করবে রাজ্য সরকার। এর ফলে চাকরির আবেদন প্রক্রিয়ায় আর্থিক বাধা কমবে এবং বেকার যুবক-যুবতীদের সরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ আরও সহজ হবে।