🔥 TRENDING बहराइच में जिलाधिकारी और पुलिस अधीक्षक... UP CM Yogi Adityanath Pays Last Respec... Uttarakhand CM Dhami Meets PM Modi in... जालोर में जिला परिषद चुनाव की मतगणना श... Delhi CM Welcomes New Members to Gover... PM Modi inaugurates SCO forum in Delhi...
20 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

শীত পড়তেই খেজুর গুড় তৈরির ধুম মানবাজারে

✍️ Reporter: Amaresh Dutta 🗓 20 Nov 2026, 08:24 PM 👁 19
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
শীতের শুরুতে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির ধুম পড়ে গেছে পুরুলিয়া জেলা জুড়ে।পাশাপাশি শীত পড়তেই পুরুলিয়ার মানবাজার এলাকায় চলছে খেজুর গুড় তৈরির কাজ।প্রতিদিন গাছিরা খেজুরগাছ থেকে রস সংগ্রহ করে তা থেকে তৈরি করছেন সুস্বাদু গুড়। জানা যায়, প্রথমে খেজুর গাছের উপরের অংশের কিছুটা ছাল ছাড়িয়ে তাতে মাটির হাঁড়ি বেঁধে দেওয়া হয় ৷ তারপর সেখান থেকে রস চুঁইয়ে ওই হাঁড়িতে পড়ে। এরপর সেই হাঁড়ি নামিয়ে এনে বড় উনুনে জমা রস ফুটিয়ে তা থেকে গুড় তৈরি করা হয় । জানা যায়, এখানে খেজুর গুড় পাইকারি প্রতি কেজি ১০০ টাকা, খুচরা ১৫০ টাকা, পাটালী ২৫০ থেকে ৩০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এবিষয়ে কুতুব উদ্দিন মন্ডল বলেন, আমরা স্বাস্থ্যসম্মতভাবে প্রতিদিন গুড় উৎপাদন করছি।শীত মৌসুমে খেজুরের গুড় আমাদের অঞ্চলের অর্থনীতিতে বড় অবদান রাখে। পাশাপাশি আধুনিক পদ্ধতি ও প্রশিক্ষণের সুযোগ পেলে গাছিরা আরো বেশি লাভবান হতে পারবেন বলে জানান তিনি।
📲Get App