🔥 ट्रेंडिंग बिहार के दरभंगा के अलीनगर में भाजपा वि... সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা, খড়গ্র... जैतपुरा थाने में महिला के साथ दुराचार... सैनिकों का पहला 'जनता दरबार' सातार में... संध्या पवार ने दिवाली अंक रद्द करने का... સુરતમાં ભરથાણામાં FIR પછી ફરી લાકડી વડ...
12 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

সাগরদিঘিতে যুবকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে আত্মহত্যার অভিযোগ! আটক মহিলা

✍️ रिपोर्टर: BALAI PRAMANIK 🗓 11 नव. 2026, 11:45 PM 👁 12
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
সাগরদিঘিতে যুবকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে আত্মহত্যার অভিযোগ! আটক মহিলা

বিবাহবহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে অশান্তির জেরে যুবকের রহস্যজনক মৃত্যু! মুর্শিদাবাদের সাগরদিঘি থানার চিলাডাঙ্গা এলাকায় তোতা মণ্ডল নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবারের অভিযোগ, স্থানীয় এক মহিলার সঙ্গে তোতা মণ্ডলের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। সেই সম্পর্ককে কেন্দ্র করে গতকাল রাতে দু'জনের মধ্যে তীব্র বচসা ও অশান্তি হয়। পরিবারের আরও অভিযোগ, ওই মহিলা টাকার জন্য তোতা মণ্ডলের উপর মানসিক চাপ সৃষ্টি করতেন। আর সেই ঘটনার জেরেই যুবক আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের সদস্যদের। যদিও এই অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।

ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা ওই মহিলাকে আটকে রেখে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরদিঘি থানার পুলিশ। পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এদিকে, অভিযুক্ত মহিলার কঠোর শাস্তির দাবিতে এলাকার বহু মহিলা সাগরদিঘি থানায় এসে জড়ো হন। থানার সামনে বিক্ষোভ দেখিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান তাঁরা।

পুরো ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তবে যুবকের মৃত্যুর প্রকৃত কারণ কী, তা ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশি তদন্তের পরেই স্পষ্ট হবে।
📲Get App