🔥 TRENDING हरदोई में इंस्पेक्टर संजय कुमार सिंह क... પંડોળી ગામમાં નાવડી પલટી, પત્રકાર આસિફ... BRICS Week Highlights Alternatives to... Rajasthan United to Host Gokulam Keral... ಅಂತರ್ಜಾತೀಯ ವಿವಾಹಿತ ಮಹಿಳೆಗೆ ಬಹಿಷ್ಕಾರ ಅಖ... CM Dr. Mohan Yadav inaugurates BJP's n...
06 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

খড়গ্রামের ইন্দ্রাণী পঞ্চায়েতে পালাবদল, নতুন প্রধান নির্দল প্রার্থী মধু কুমার মণ্ডল, উপপ্রধান আলমগীর মোল্লা

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 06 Nov 2026, 10:20 PM 👁 13
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
খড়গ্রামের ইন্দ্রাণী পঞ্চায়েতে পালাবদল, নতুন প্রধান নির্দল প্রার্থী মধু কুমার মণ্ডল, উপপ্রধান আলমগীর মোল্লা

খড়গ্রাম, মুর্শিদাবাদ : তৃণমূল কংগ্রেসের প্রধানকে সরিয়ে খড়গ্রামের ইন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতে নতুন বোর্ড গঠন। শুক্রবার, ৬ই নভেম্বর, কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে সম্পন্ন হলো নতুন প্রধান নির্বাচন প্রক্রিয়া। আর এই নির্বাচনকে ঘিরেই খড়গ্রামের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের ইন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ২৩ জন। তাদের মধ্যে ১৪ জন সদস্যের উপস্থিতিতে নতুন প্রধান নির্বাচিত হন নির্দল প্রার্থী মধু কুমার মণ্ডল। সিপিএম, কংগ্রেস ও নির্দল সদস্যদের সমর্থনে গঠিত হয় নতুন পঞ্চায়েত বোর্ড। অন্যদিকে, উপপ্রধান হিসেবে নির্বাচিত হন আলমগীর মোল্লা।

উল্লেখ্য, এর আগে এই পঞ্চায়েতের প্রধানের দায়িত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসের সোমা হালদার। তাকে সরিয়ে নতুন প্রধান নির্বাচনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক সমীকরণ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নবনির্বাচিত প্রধান ও উপপ্রধানকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। গোটা নির্বাচন প্রক্রিয়ায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী।

এদিন উপস্থিত ছিলেন খড়গ্রাম থানার ওসি বাপি দত্ত, সিআই তপাই বিশ্বাস-সহ পুলিশের একাধিক আধিকারিক।

সব মিলিয়ে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে ইন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচন সম্পন্ন হলেও, এই পালাবদল আগামী দিনে খড়গ্রামের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
📲Get App