🔥 TRENDING Public Outrage Over Electricity Depart... शामली के बलवा गांव में बाहरी सेवा कर्म... મહેસાણામાં જનજાતિય ગૌરવ દિવસની ઉજવણી મ... नई दिल्ली में 13 नवंबर को मौलाना आज़ाद... Nagaland Lottery Results Announced: Wh... N‑TET 2026 Exam Postponed, Admit Card...
12 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

খড়গ্রামে প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি আব্দুস সালামের স্মরণে সর্বদলীয় স্মরণসভা, শ্রদ্ধা জানালেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 05 Nov 2026, 11:14 PM 👁 58
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
খড়গ্রামে প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি আব্দুস সালামের স্মরণে সর্বদলীয় স্মরণসভা, শ্রদ্ধা জানালেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব

খড়গ্রাম, মুর্শিদাবাদ: প্রয়াত কীর্তিপুর অঞ্চলের প্রাক্তন প্রধান তথা খড়গ্রাম ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি আব্দুস সালামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার খড়গ্রাম ব্লক কংগ্রেস ভবনে আয়োজিত হল সর্বদলীয় স্মরণসভা। গত ২৬ অক্টোবর তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক মহল ও এলাকাবাসীর মধ্যে।

এদিনের স্মরণসভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা কংগ্রেস সভাপতি আলফাজ উদ্দিন বিশ্বাস, মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি আব্দুল্লাহলাহি কাফী, খড়গ্রাম ব্লক কংগ্রেস সভাপতি আবুল কাশেম, কংগ্রেসের বিধানসভা নির্বাচনের প্রার্থী ডঃ মান্দার কান্তি মণ্ডল-সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব, কর্মী-সমর্থক এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

স্মরণসভায় বক্তারা প্রয়াত আব্দুস সালামের রাজনৈতিক জীবন, সমাজসেবামূলক কাজ এবং সাধারণ মানুষের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্কের কথা স্মরণ করেন। এলাকার উন্নয়ন ও মানুষের স্বার্থে তাঁর অবদানের কথাও তুলে ধরেন উপস্থিত নেতৃত্ব। একজন অভিজ্ঞ ও জনদরদি রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়াণে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলে মত প্রকাশ করেন তাঁরা।

এদিন প্রয়াত নেতার আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে স্মরণসভাটি সর্বদলীয় সম্প্রীতি ও শ্রদ্ধার এক বিশেষ বার্তা বহন করে।

উল্লেখ্য, ১৯৫৫ সালের ৯ মে জন্মগ্রহণ করেন আব্দুস সালাম। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কীর্তিপুর অঞ্চলের প্রাক্তন প্রধান এবং খড়গ্রাম ব্লক কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২৬ সালের ২৬ অক্টোবর তাঁর জীবনাবসান হয়।

মানুষের জীবনের অবসান ঘটলেও তাঁর কর্ম, আদর্শ ও মানুষের প্রতি ভালোবাসা থেকে যায় স্মৃতির পাতায়। প্রয়াত আব্দুস সালামের স্মরণসভায় এদিন বারবার উঠে এল সেই কথাই।
📲Get App