🔥 TRENDING भारताने चंद्रापासून १५० किमीवर चंद्रया... Economic Times Releases Latest Food Pr... Muzaffarpur Hospital Death Sparks Fami... New Zealand's Latham Out Early as Blac... India's Fielding Fiasco in 2nd Test Sp... Tragic Accident in Ramgarh Claims Scho...
29 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

খড়গ্রামে অমৃত সরোবর নির্মাণের শুভ সূচনা, ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে উদ্বোধন

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 28 Nov 2026, 10:54 AM 👁 21
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
খড়গ্রামে অমৃত সরোবর নির্মাণের শুভ সূচনা, ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে উদ্বোধন

মুর্শিদাবাদ: গ্রামীণ এলাকার জল সংরক্ষণ ও জলসম্পদের উন্নয়নের লক্ষ্যে খড়গ্রামে অমৃত সরোবর নির্মাণের কাজের শুভ সূচনা হল। শুক্রবার মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের এরওয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার ও আজীবিকা মিশন (গ্রামীণ) প্রকল্পের আওতায় এই সরোবর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিন ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যের মধ্য দিয়ে অমৃত সরোবর প্রকল্পের গুরুত্ব এবং গ্রামীণ এলাকার উন্নয়নে এই প্রকল্পের ভূমিকা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দির মহকুমা শাসক মধুশ্রী, খড়গ্রাম ব্লকের বিডিও ডিকি শেরপা, পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আখতারা বিবি, বিধায়িকার প্রতিনিধি মিঠুন ঘোষ-সহ প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, অমৃত সরোবর প্রকল্পের মূল লক্ষ্য হল গ্রামীণ এলাকায় জলাশয় নির্মাণ ও জল সংরক্ষণের মাধ্যমে জলসম্পদের উন্নয়ন ঘটানো। পাশাপাশি ভূগর্ভস্থ জলের স্তর বজায় রাখা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী দিনের জলসংকট মোকাবিলায় এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

এই সরোবর নির্মাণ সম্পূর্ণ হলে এলাকার জল সংরক্ষণের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও বিভিন্নভাবে উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট মহল।

প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এদিনের এই উদ্বোধনী কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়। এখন নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হয়ে প্রকল্পটি কতটা কার্যকর ভূমিকা পালন করে, সেদিকেই নজর থাকবে এলাকার বাসিন্দাদের।
📲Get App