🔥 TRENDING Indian Army Enhances Water Security at... ಜನಗಣತಿ-2027 ಎರಡನೇ ಹಂತದ ಜನಸಂಖ್ಯೆ ಗಣತಿಗೆ... পুলিশের তৎপরতা ও গ্রামবাসীদের মানবিক উ... ഓടിക്കൊണ്ടിരുന്ന കാറിന് തീപിടിച്ചു* जयनगर नवाह संकीर्तन की 7वीं संध्या में... খড়গ্রামের ইন্দ্রাণী পঞ্চায়েতে পালাবদ...
06 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

ধনতেরাস উপলক্ষে ঝাঁটা কেনার ধুম মানবাজারে

✍️ Reporter: Amaresh Dutta 🗓 06 Nov 2026, 09:58 PM 👁 16
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
সামনেই কালীপুজো, তার আগেই ধনতেরাস,আর ধনতেরাস'কে কেন্দ্র করে চলছে কেনাকাটা।এর মধ্যে অন্যতম হলো ঝাঁটা কেনার প্রথা।সেই চিত্র দেখা গেল পুরুলিয়া জেলার মানবাজারে।আজ শুক্রবার সন্ধ্যায় মানবাজারে দেখা গেল ঝাঁটা কেনার ভিড়। মূলত ধনতেরাসের অর্থ ধন ত্রয়োদশী। পুরাণে কথিত রয়েছে এই তিথিতেই জন্মেছিলেন চিকিৎসাবিজ্ঞানের আদিপুরুষ ও তথা দেববৈদ্য ধন্বন্তরী। শুধু তাই নয়, সমুদ্র মন্থনের সময় তাঁর হাতেই উঠে এসেছিল অমৃতভাণ্ড। যা পান করে অমর হয়েছিলেন দেবতারা। তাই ধন্বন্তরীর জন্মদিনকে পালনের মাধ্যমে দীর্ঘায়ু লাভের প্রার্থনা করেন অনেকে। আর দীর্ঘায়ু লাভের সঙ্গে সরাসরি যুক্ত পরিচ্ছন্নতা। এছাড়াও আবর্জনাকে সনাতন সভ্যতায় মনে করা হয় অলক্ষ্মী। তাই যা অলক্ষ্মীকে বিদায় করতে ঝাঁটার আগায় লক্ষ্মী বাস করে মৎস্যপুরাণে উল্লেখ করেছেন মুনি ঋষিরা। ঘর বাড়ি পরিচ্ছন্ন করতে লক্ষ্মীর প্রতীক হিসাবে ঝাঁটা কেনেন তারা।এইজন্য ঝাঁটা কেনার প্রথা তৈরি হয়েছে বলে মনে করা হয়।
📲Get App