🔥 TRENDING Indian Army Enhances Water Security at... ಜನಗಣತಿ-2027 ಎರಡನೇ ಹಂತದ ಜನಸಂಖ್ಯೆ ಗಣತಿಗೆ... পুলিশের তৎপরতা ও গ্রামবাসীদের মানবিক উ... ഓടിക്കൊണ്ടിരുന്ന കാറിന് തീപിടിച്ചു* जयनगर नवाह संकीर्तन की 7वीं संध्या में... খড়গ্রামের ইন্দ্রাণী পঞ্চায়েতে পালাবদ...
06 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

বুধবারের পর ফের নবগ্রামে পুলিশের অভিযান, পলসণ্ডা মোড় সংলগ্ন এলাকা থেকে উদ্ধার ৩০ বোতল দেশি মদ

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 06 Nov 2026, 09:57 PM 👁 14
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
বুধবারের পর ফের নবগ্রামে পুলিশের অভিযান, পলসণ্ডা মোড় থেকে উদ্ধার ৩০ বোতল দেশি মদ

নবগ্রাম: অবৈধ দেশি মদ পরিবহণের বিরুদ্ধে ফের অভিযান চালিয়ে সাফল্য পেল নবগ্রাম থানার পুলিশ। পলসণ্ডা মোড় সংলগ্ন সাজাইমাটি রাজ্য সড়ক থেকে ৩০ বোতল দেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এক মহিলা ও এক পুরুষকে আটক করা হয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে মদ পরিবহণে ব্যবহৃত একটি টোটো।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পলসণ্ডা মোড় সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান চালায় নবগ্রাম থানার পুলিশ। সেই সময় একটি সন্দেহভাজন টোটোতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৩০ বোতল দেশি মদ। টোটোতে থাকা এক মহিলা ও এক পুরুষকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে উদ্ধার হওয়া মদের উৎস এবং কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

উল্লেখ্য, বুধবার নবগ্রাম থানা এলাকায় বিপুল পরিমাণ অবৈধ দেশি মদ উদ্ধারের ঘটনার পর ফের এই অভিযান ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরপর এই ধরনের অভিযানে অবৈধ মদ পরিবহণ ও কারবারের বিরুদ্ধে পুলিশের তৎপরতা আরও একবার সামনে এসেছে।

এই কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে নবগ্রাম থানার পুলিশ।
📲Get App