🔥 TRENDING रामप्रवेश राय का सड़क दुर्घटना में निध... सरदारशहर पंचायत चुनाव परिणाम: तीनों सी... बड़वाह में सज-धज के निकली 'भोले की बार... ವಕ್ಫ್ ಆಸ್ತಿ ರಕ್ಷಣೆ, ಆಸ್ಪತ್ರೆಗಳ ಅವ್ಯವಸ್... पुणे विभागात समान नागरी संहितेवर जनसुन... धान खरीदी बढ़ाने की मांग को लेकर जिलाध...
29 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Politics

বিজেপি রাজ্যসভা সদস্য সমীক ভট্টাচার্য সংবিধান দিবসে কলকাতা বিমানবন্দরে বক্তব্য

✍️ Reporter: SANJIB KUMAR ROY 🗓 25 Nov 2026, 06:38 PM 👁 48
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

বিজেপি রাজ্যসভা সদস্য সমীক ভট্টাচার্য সংবিধান দিবস উপলক্ষে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের সামনে সংবিধানকে গৌরব দিবস হিসেবে পালন করার আহ্বান জানালেন।

কলকাতা বিমানবন্দরে সংবিধান দিবসের আগে সমীক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি ও রাজ্যসভার সংসদ সদস্য, সাংবাদিকদের সামনে বক্তব্য দেন। তিনি বলেন, এই দিনটি গৌরব দিবস হিসেবে পালন করা হচ্ছে এবং সংবিধানকে পকেটে নিয়ে ঘোরার জিনিস নয়, হৃদয় দিয়ে বাঁচতে হবে।

তিনি আরও বলেন, "১৪০ কোটির দেশ ভারত পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র। এই গণতন্ত্রের ভিত্তি হলো আমাদের সংবিধান। প্রতি ৫ বছর অন্তর বিনা রক্তপাতে সরকার বদল হয়। এটাই আমাদের সংবিধানের শক্তি।" ১৯৪৭ সালে স্বাধীন হওয়া অনেক দেশ গণতন্ত্র ধরে রাখতে পারেনি, কিন্তু ভারত তা পার করেছে।

শাসক দলকে নিশানা করে সমীক ভট্টাচার্য বলেন, কিছু মানুষ সংবিধানকে প্রশ্নের মুখে দাঁড় করাতে চায়, সাংবিধানিক রীতিনীতি মানে না। কাকলি ঘোষ দস্তিদারের মন্তব্য নিয়ে তিনি বলেন, এটা মা‑মেয়ের পারিবারিক ব্যাপার, এ নিয়ে তিনি বেশি কিছু বলবেন না। তাঁর দাবি, তৃণমূল কোনোদিন রাজনৈতিক দল ছিল না, তার যা পরিণতি হওয়ার কথা ছিল সেটাই হয়েছে।

১৬ই ডিসেম্বর বিজয় দিবস ও বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, এটা সম্পূর্ণ ভারতের পররাষ্ট্র বিষয়, এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বা কেন্দ্রীয় নেতৃত্বই বলবেন।

ইন্দ্রনীল সেনের দপ্তরে দুর্নীতি প্রসঙ্গে সমীক ভট্টাচার্য বলেন, ১১ জন আধিকারিকের দুর্নীতি ধরা পড়েছে। তিনি বলেন, "যেখানেই ছাই দেখবেন, ওড়ালেই তৃণমূলের স্পর্শ পাবেন।" তিনি আরও বলেন, ইন্দ্রনীল সেন একা নন, আরও অনেক সেন, ঘোষ, ব্যানার্জি বেরোবে। সব দপ্তরেই দুর্নীতি আছে, দুর্নীতিবিহীন দপ্তর হতে পারে না।
📲Get App