🔥 TRENDING બ્રેકિંગ બેંકોની દેશવ્યાપી હડતાળ ટળી આ... Two Arrested for Displaying Criminal’s... Analyst Criticizes Taylor Swift’s ‘Cle... Taylor Swift Shines in Black‑Silver Go... Jay‑Z Confesses He Was Immature Before... Karnataka Bars Tamil Nadu Cattle Amid...
28 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
উত্তর ২৪ পরগনার বসিরহাটের ধান্যকুড়িয়ার আনুমানিক ১৫০ বছরের পুরনো সমাদ্দার বাড়িতে মা দুর্গা পূজা
Religion

উত্তর ২৪ পরগনার বসিরহাটের ধান্যকুড়িয়ার আনুমানিক ১৫০ বছরের পুরনো সমাদ্দার বাড়িতে মা দুর্গা পূজা

✍️ Reporter: Abhijit Mondal 🗓 04 Sep 2026, 05:56 PM 👁 258
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

দক্ষিণপাড়া সমাদ্দার বাড়িতে শুভ জন্মাষ্টমীতে পড়ল ঢাকের কাঠি, মা আসছেন।

উত্তর ২৪ পারগনার বসিরহাটের মাটিয়া থানার অধীনে ধান্যকুড়িয়া গ্রামাঞ্চলে অবস্থিত দক্ষিণপাড়া সমাদ্দার বাড়িতে শুভ জন্মাষ্টমী তিথিতে মা দুর্গার কাঠামো পূজোর শুভ সূচনা হচ্ছে আরমম্বরে। এই পূজা প্রায় দেড়শ বছর ধরে সমাদ্দার পরিবারে ধারাবাহিকভাবে পালন করা হয়ে আসছে।যা আমরা জানতে পারি ওই পরিবারের সদস্য অভি মন্ডল জয়ন্ত সমাদ্দার ও বুলবুলি সমাদ্দার কাছ থেকে।

সমাদ্দার পরিবার মূলত পুরানো আমলে আবাদ অঞ্চলের ধান চালের পাটের ব্যবসা করে আসছে ব্যবসায়িক সূত্রে বলা যায়, এই বাড়িটি ছোটখাটো বনেদি বাড়ি হিসেবে পরিচিত।

কয়েক দিন পরে মা দুর্গার বিচুলি, মাটির প্রলেপ দিয়ে মূর্তি সজ্জিত করা হবে এবং মহালয়েই চক্ষুদান করা হবে।

এই দিন বাড়ির সকল বাসিন্দারা একত্রিত হয়ে ও স্থানীয় প্রতিবেশীরা এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি উদযাপন করতে একত্রিত হয়েছেন, যা অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য ও ধর্মীয় ঐক্যকে প্রতিফলিত করে।
📲Get App