🔥 TRENDING AI‑Powered ‘Matru Saathi’ Cuts Materna... DMK MPs Call for Delimitation Based on... पटना एम्स में इंटरवेशनल रेडियोलॉजी कि... Govind Singh Accuses Dhirendra Shastri... DMK Secures Separate Lok Sabha Seat Af... कांग्रेस की शारदा देवी बनी ं बामनवास क...
29 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

টোটোকে বাঁচাতে গিয়ে বাইক থেকে ছিটকে ডাম্পারের চাকায় পিষ্ট, মৃত্যু ১৬ বছরের ছাত্রের

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 29 Nov 2026, 10:34 AM 👁 24
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
টোটোকে বাঁচাতে গিয়ে বাইক থেকে ছিটকে ডাম্পারের চাকায় পিষ্ট, মৃত্যু ১৬ বছরের ছাত্রের

বেলডাঙ্গা, মুর্শিদাবাদ: টোটোকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়ে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল ১৬ বছরের এক কিশোরের। মৃতের নাম মহম্মদ মাশমুম আলী। মেধাবী ছাত্র হওয়ার পাশাপাশি ফুটবলের মাঠেও যথেষ্ট প্রতিভার পরিচয় দিয়েছিল সে। সম্ভাবনাময় এই কিশোরের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বেলডাঙ্গার বড়ুয়া ফরাজিপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৭শে নভেম্বর, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা নাগাদ বেলডাঙ্গার ১২ নম্বর জাতীয় সড়কে রোটারি আই হাসপাতালের সামনে দুর্ঘটনাটি ঘটে। বেলডাঙ্গা থেকে বহরমপুরের দিকে বাইকে করে যাচ্ছিলেন দুই যুবক। সেই সময় রাস্তায় একটি টোটোকে বাঁচাতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে দু’জনেই রাস্তায় ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে পিছন দিক থেকে আসা একটি ডাম্পারের চাকায় পিষ্ট হন মহম্মদ মাশমুম আলী। দুর্ঘটনায় দু’জনেই গুরুতর আহত হন।

এরপর স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মাশমুম আলীকে মৃত বলে ঘোষণা করেন। অপর আহত যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

মৃত কিশোরের বাড়ি বেলডাঙ্গার বড়ুয়া ফরাজিপাড়ায়। তার বাবা আসমত আলী কর্মসূত্রে প্রবাসে থাকেন। জানা গিয়েছে, মাশমুম বড়ুয়া আহলে হাদিস শিশু মাদ্রাসার একাদশ শ্রেণির মেধাবী ছাত্র ছিল। পড়াশোনার পাশাপাশি ফুটবলের প্রতিও তার বিশেষ আগ্রহ ছিল। মুর্শিদাবাদ জেলার অনূর্ধ্ব-১৬ ফুটবল লিগে তৃতীয় স্থান অর্জনের কৃতিত্বও ছিল তার।

কিন্তু অকাল দুর্ঘটনায় শেষ হয়ে গেল সেই সমস্ত স্বপ্ন ও সম্ভাবনা। যে বয়সে পড়াশোনা, খেলাধুলা এবং ভবিষ্যৎ গড়ার স্বপ্নে এগিয়ে যাওয়ার কথা, সেই বয়সেই চিরতরে থেমে গেল মাশমুমের জীবন।

একদিকে সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ পরিবার, অন্যদিকে এলাকার এক প্রতিভাবান ছাত্র ও ফুটবলারকে হারিয়ে মর্মাহত প্রতিবেশী ও পরিচিতরা। মাত্র ১৬ বছর বয়সে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা ফের জাতীয় সড়কে পথ নিরাপত্তা এবং দুর্ঘটনা প্রতিরোধের ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
📲Get App