স্বেচ্ছায় রক্তদান শিবির বান্দোয়ানে
রক্তদান জীবন দান এই স্লোগানকে সামনে রেখে পুরুলিয়া জেলার বান্দোয়ানে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। মুলত জেলাজুড়ে দেখা দিচ্ছে রক্তের ঘাটতি আর এই লক্ষ্যে রক্তের সংকট মেটাতে বান্দোয়ান থানার উদ্যোগে মঙ্গলবার আয়োজিত হল রক্তদান শিবির। এদিন শিবিরে মোট ৪০ জন রক্ত দান করেন। মুলত এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন।