🔥 TRENDING பள்ளி காலாண்டு விடுமுறை. BJP Worker Murdered in Bhiram, Rajasth... Gemini Horoscope: Quick Work, Friend S... LPU Students Protest Over Rape Rumor;... SOG Officer Arrested, Renewing Scrutin... Warrants Served on TMC Leaders in Nand...
28 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Local

শ্রীপুর নিশ্চিন্তার গণেশ উৎসবে জমজমাট নৃত্য প্রতিযোগিতা, প্রথম স্থান অধিকার করলেন রনিকা বৈরাগ্য

✍️ Reporter: Koushik Rakshit 🗓 18 Sep 2026, 02:26 PM 👁 845
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

শ্রীপুর নিশ্চিন্তার গণেশ পূজার ২০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত নৃত্য প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হল ১৮ই সেপ্টেম্বর। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন রনিকা বৈরাগ্য।

শ্রীপুর নিশ্চিন্তার শ্রী শ্রী গণেশ উৎসব কমিটির উদ্যোগে ২০তম বার্ষিকী গণেশ পূজা উপলক্ষে একটি বিশেষ নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। গত ১৮ই সেপ্টেম্বর এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব বা ফাইনাল অত্যন্ত সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম স্থান অধিকার করেছেন রনিকা বৈরাগ্য। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে অনিকেত মণ্ডল এবং অদ্রিজা গোপ।

এদিনের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত থেকে দর্শকদের উৎসাহিত করেন জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো 'ডান্স বাংলা ডান্স'-এর তারকা ঐশী কর এবং স্টার জলসার 'লিটল ডান্সার' খ্যাত বেবি রাশি। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানটিতে এক ভিন্ন মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডাঃ অরবিন্দ মাজি, স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডাঃ ধারা লায়েক, হোপ ফার্মার সিইও মিঃ উজ্জ্বল কর্মকার এবং দ্য পার্ক ক্লিনিকের প্রতিষ্ঠাতা মিঃ প্রসাদ চক্রবর্তী। শ্রী শ্রী গণেশ পূজা উৎসব কমিটির সদস্যরা উপস্থিত এই বিশিষ্ট অতিথিদের উত্তরীয় পরিধান করিয়ে বিশেষভাবে সম্মানিত করেন।
📲Get App