🔥 TRENDING पूर्णिया में विधान परिषद चुनाव 2026 की... Leaders Detained as Protesters Block B... UCC के प्रारूप पर कांकेर में मंथन, समा... BSF seizes 1.44 kg heroin dropped by P... High‑speed truck slams into e‑rickshaw... कोसी स्नातक निर्वाचन क्षेत्र से जन सुर...
15 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

: শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবায় যার জীবন উৎসর্গীকৃত, তিনি কুশদ্বীপের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব অসীম কুমার দুয়ারী।

✍️ Reporter: Giasuddin Mandal 🗓 15 Oct 2026, 03:25 PM 👁 12
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
নিজস্ব সংবাদদাতা, কুশদ্বীপ:
শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবায় যার জীবন উৎসর্গীকৃত, তিনি কুশদ্বীপের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব অসীম কুমার দুয়ারী। পেশায় এক নিষ্ঠাবান প্রাথমিক শিক্ষক এবং পাশাপাশি এক দরদী গ্রামীণ চিকিৎসক হিসেবে দীর্ঘদিন ধরে তিনি নিঃস্বার্থভাবে এলাকার দুস্থ ও অসহায় মানুষের সেবা করে আসছেন। কোনো বিনিময়মূল্য ছাড়াই রূপায়ণ করে চলেছেন মানবসেবার এক অনন্য নজির—নিখরচায় দরিদ্র ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দিচ্ছেন বই-খাতাসহ শিক্ষা সামগ্রী, আবার অন্যদিকে অসুস্থ ও আর্থিক সম্বলহীন মানুষের পাশে দাঁড়াচ্ছেন বিনামূল্যে চিকিৎসার হাত বাড়িয়ে।
​ব্যবসায়িক জীবনেও তিনি সমান সফল ও মানবিক। তাঁর প্রতিষ্ঠিত 'অন্বেষা হার্ডওয়্যার্স'-এর মাধ্যমে স্থানীয় একাধিক যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এলাকার সামাজিক সংহতি বজায় রাখতে রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও ধর্মীয় পূজা-পার্বণে তাঁর সার্বিক আর্থিক অবদান সর্বজনবিদিত।
​আগামী শারদীয় দুর্গোৎসব ও কোজাগরী লক্ষ্মীপূজার পুণ্য লগ্নে এই গুণী সমাজসেবী ও শিক্ষক তাঁর সহধর্মিনী শীলাবতী দুয়ারীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এক বিশেষ বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেছেন। উৎসবের দিনগুলোতে এলাকার কোনো মানুষ যেন আনন্দ থেকে বঞ্চিত না হন, সেই ব্রত নিয়েই তাঁর এই মহতী উদ্যোগ।
​অনুষ্ঠানের বিস্তারিত সময়সূচী:
​তারিখ: ১৫ই অক্টোবর, ২০২৬ (বাংলা ২৭ শে আশ্বিন), মহাপঞ্চমী, বৃহস্পতিবার।
​সময়: বিকেল ৫:০০ টা।
​স্থান: কুশদ্বীপ বাজার কালঞ্জর মন্দির প্রাঙ্গণ।
​শিক্ষকতা, চিকিৎসা সেবা এবং সমাজকল্যাণের মাধ্যমে মানুষের সেবা করাই যাঁর জীবনের মূল লক্ষ্য, অসীমবাবুর এই উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা আন্তরিক সাধুবাদ জানিয়েছেন।
📲Get App