সাগরদিঘিতে প্রায় ৬ লক্ষ টাকার জাল নোট উদ্ধার! গ্রেফতার নবগ্রামের ৬১ বছরের ব্যক্তি

মুর্শিদাবাদের সাগরদিঘিতে অভিযান চালিয়ে প্রায় ৬ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় ৬১ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম আফরোজা শেখ ।তার বাড়ি নবগ্রাম থানা এলাকার মেলেটারি ক্যাম্প সংলগ্ন বলে জানা যায় ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,বুধবার ২৮শে অক্টোবর সাগরদিঘি থানার মোরগ্রামের সন্নিকটে বাহালনগর এলাকায় ইন্ডিয়ান অয়েল পেট্রল পাম্পের বিপরীতে অবস্থিত স্থানে অভিযান চালয়ে জাল নোটগুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নোটের মোট মূল্য ৫ লক্ষ ৯৮ হাজার ৪০০ টাকা।আফরোজা সেখ বাসে চেপে এসেছিল এবং এই জালনোট গুলো বিনিময় করার উদ্দেশ্য ছিল।
পুলিশি তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া নোটের মধ্যে ৫০০ টাকার ১হাজার১শো৫৪টি নোট, যার মোট মূল্য ৫ লক্ষ ৭৭ হাজার টাকা। পাশাপাশি, ২০০ টাকার ১০৭টি নোট উদ্ধার হয়েছে, যার মোট মূল্য ২১ হাজার ৪০০ টাকা। সব মিলিয়ে মোট ১হাজার ২শো৬১টি নোট বাজেয়াপ্ত করা হয়েছে।
এই জাল নোট কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এর পিছনে কোনও বড় চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা জানার পাশাপাশি জাল নোটের উৎস সন্ধানেও তদন্ত চালানো হচ্ছে।
ধৃত ব্যক্তিকে বৃহস্পতিবার ২৯শে অক্টোবর ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে জঙ্গিপুরের ACJM আদালতে পেশ করা হয় ।