Crime
পুনে স্টেশনে ভুল ট্রেনে উঠে নিখোঁজ আসানসোলের যুবক, পরিবারের উদ্বেগ
৩০ সেপ্টেম্বর পুনে রেলওয়ে স্টেশন থেকে আসানসোল আসার পথে এক যুবক ভুল ট্রেনে উঠে নিখোঁজ হয়ে যান। পরিবারের সাথে তাঁর সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন।
আসানসোল নর্থ এলাকার নিশ্চিন্তা, শ্রীপুর গ্রামের বাসিন্দা বিকাশ বাউরি (পিন কোড ৭১৩৩৭৩) নিখোঁজ। গত ৩০ সেপ্টেম্বর পুনে রেলওয়ে স্টেশন থেকে তিনি আসানসোলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, পুনে স্টেশন থেকে আসানসোলগামী ট্রেন ধরার সময় বিকাশ ভুলবশত অন্য একটি ট্রেনে উঠে পড়েন। এরপর থেকেই তাঁর সাথে পরিবারের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
যুবকের পরিবারের সদস্যরা তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন এবং দ্রুত তাঁর সন্ধান চাইছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।