🔥 TRENDING ગરીયા ગામની સીમમાંથી યુવાનની લાશ મળી,... Tripura Fisheries to Sell 10,117 kg Fi... Himachal Apple Crop Suffers as Delayed... Madhya Pradesh CM Mohan Yadav Declares... ઇડર પોલીસે સજા વોરન્ટમાં નાસતા ફરતા આર... વડોદરા કોર્ટમાં હાઈવોલ્ટેજ ડ્રામા: જજન...
17 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

পলসন্ডা ট্রাফিক মোড়ে দুর্ঘটনার কবলে বাম নেতা জামির মোল্লার গাড়ি, অল্পের জন্য রক্ষা

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 17 Oct 2026, 12:28 AM 👁 10
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
পলসন্ডা ট্রাফিক মোড়ে দুর্ঘটনার কবলে বাম নেতা জামির মোল্লার গাড়ি, অল্পের জন্য রক্ষা!

ষষ্ঠীর দিনে মুর্শিদাবাদের নবগ্রামের পলসন্ডা ট্রাফিক মোড়ে সন্ধ্যার দিকে ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পরে বাম নেতা জামির মোল্লার গাড়ি। তবে এই ঘটনায় জামির মোল্লা ও গাড়ির চালক অক্ষত রয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ষষ্ঠীর দিন দলীয় কর্মসূচি সেরে বহরমপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বাম নেতা জামির মোল্লা। পলসন্ডা ট্রাফিক মোড়ে তার গাড়ি দাঁড়িয়ে ছিল। সেই সময় বহরমপুরগামী একটি কনটেনার গাড়ি ট্রাফিকে দাঁড়িয়ে থাকা তার গাড়িটিকে পিছন থেকে ধাক্কা মারে। ধাক্কার জেরে গাড়িটির পিছনের কাচ ভেঙে যায় এবং পিছনের দরজাটি দুমড়ে-মুচড়ে যায়। তবে সৌভাগ্যবশত, গাড়িতে থাকা জামির মোল্লা ও চালকের কোনও গুরুতর ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ। দুর্ঘটনায় জড়িত কনটেনার গাড়িটিকে আটক করা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
📲Get App