🔥 TRENDING বাগনান লাইব্রেরি মোড় ও আমতা অভিমুখে... કાંકરેજ તાલુકા ખેલ મહાકુંભ: ગોળા ફેંક,... Hyderabad Lacks Paparazzi Culture That... Shriya Saran’s Net Worth Revealed: Lav... Actor Jitin Gulati Recounts First Meet... Akali Dal Intensifies Gen‑Z Outreach A...
03 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

অগ্নিদগ্ধ সাগরদিঘির তৃণমূল কংগ্রেসের বিধায়ক বায়রন বিশ্বাস।

✍️ Reporter: Anirban Mandal 🗓 03 Oct 2026, 01:46 PM 👁 11
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক বায়রনের ধুলিয়ানের বাড়িতে অগ্নিকাণ্ড। কী করে আগুন লাগল বাড়িতে, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে বায়রনকে। বাড়িতেই তিনি আগ্নিদগ্ধ হয়েছেন বলে খবর। পরিবার সূত্রে জানা যাচ্ছে, বায়রনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সরাসরি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আর কিছু ক্ষণের মধ্যেই তিনি হাসপাতালে পৌঁছে যাবেন বলে মনে করা হচ্ছে।
বায়রনের বাড়িতে বিড়ি কারখানা রয়েছে। সেখান থেকে আগুন লেগেছে, নাকি অন্য কিছু ঘটেছে, সেই নিয়ে সংশয় রয়েছে। তবে যে কালো ধোঁয়া চোখে পড়েছে, তাতে বড় ধরনের অগ্নিকাণ্ডই ঘটেছিল বলে মনে করা হচ্ছে।
📲Get App