🔥 TRENDING भरतपुर सोनहत विधायक रेणुका सिंह ने केल... ਪਰਵਿੰਦਰ ਸਿੰਘ ਝੋਟਾ ਕਤਲ ਕਾਂਡ 'ਚ ਵੱਡੀ ਕਾਰ... इलाहाबाद हाईकोर्ट ने यूपी की शिक्षा व्... दिल्ली मेट्रो में सीट विवाद: 48 वर्षीय... কিছুক্ষণের মধ্যে হলদিয়া পেট্রোকেমিক্য... मुंगरा बादशाहपुर: बिरगही ग्रामसभा में...
14 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

অফিশিয়াল ম্যাচে কবে ফিরবেন মাহরুস সিদ্দিকী নাদিম? উত্তর খুঁজছে ফুটবল মহল!

✍️ Reporter: Rajib Sukla 🗓 14 Oct 2026, 12:35 PM 👁 25
Watch on: 📘 Facebook
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

পূজালি থেকে উঠে আসা প্রতিভাবান সেন্ট্রাল মিডফিল্ডার ও রাইট ফুল-ব্যাক মাহরুস সিদ্দিকী নাদিমের অফিশিয়াল ম্যাচে ফেরা নিয়ে জল্পনা তুঙ্গে। ভক্ত ও স্থানীয় ফুটবল অনুরাগীদের মনে এখন একটাই প্রশ্ন—কবে আবার সবুজ মাঠে স্বছন্দে দেখা যাবে তাঁকে?

পূজালি, দক্ষিণ ২৪ পরগনা:
আঞ্চলিক ও রাজ্য ফুটবলের উদীয়মান সেন্ট্রাল মিডফিল্ডার এবং রাইট ফুল-ব্যাক মাহরুস সিদ্দিকী নাদিম-এর অফিশিয়াল ম্যাচে ফেরা নিয়ে ফুটবল মহলে একটি বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। মোহনবাগান ইউথ, অলবার্ট স্পোর্টিং ক্লাব, মিনার্ভা একাডেমি এফসি, রাজবাড়ি এসি এবং আসাম ডায়নামো ক্লাবের হয়ে তাঁর আগের পারফরম্যান্স ও মাঠের অসাধারণ গেম-সেন্স থাকলেও, আগামী অফিশিয়াল ম্যাচে নামা নিয়ে তৈরি হয়েছে এক ধরণের ধোঁয়াশা।
ফিটনেস ট্রেনিং, ফুটবল ট্র্যাকিং এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যুব ফুটবলারদের গাইড করার কাজে তিনি ধারাবাহিকভাবে যুক্ত থাকলেও, অফিশিয়াল টুর্নামেন্টের মূল একাদশে তাঁকে পুনরায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কোচ ও সমর্থকরা।
মাঠের ভিতরে গতি ও ট্যাকটিক্যাল স্কিলের জন্য প্রশংসিত এই ফুটবলারের আগামী দিনের চুক্তি বা নতুন মরশুমের দলবদল নিয়ে তৈরি হওয়া এই প্রশ্নচিহ্ন কবে কাটে, এখন সেটাই দেখার। ফুটবল প্রেমীদের আশা, খুব শীঘ্রই সব সংশয় কাটিয়ে আবার পুরনো ছন্দে মাঠে ফিরবেন মাহরুস।
📲Get App