🔥 TRENDING Delhi Police Issue New Guidelines for... Dead fish discovered in Yamuna, Delhi... Fire erupts on advertising board at Vi... बीदर में पंच गारंटी एवं भारत जोड़ो जनजा... एतावन ग्राम पंचायत में बालू लेन‑देन पर... सीहोर के खाईखेड़ा में मिली सुरेश दांगी...
14 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ একাধিক তৃণমূল কর্মীর, হজবিবিডাঙা পঞ্চায়েতে পালাবদলের জল্পনা!

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 14 Nov 2026, 08:37 PM 👁 16
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ একাধিক তৃণমূল কর্মীর, হজবিবিডাঙা পঞ্চায়েতে পালাবদলের জল্পনা!

দলবদলের পর পঞ্চায়েতে কংগ্রেস ৮, তৃণমূল ৬! ক্ষমতা দখলের আশায় কংগ্রেস, সরগরম নবগ্রামের রাজনৈতিক মহল

নবগ্রাম, মুর্শিদাবাদ: পঞ্চায়েতের ক্ষমতার সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত! একাধিক তৃণমূল কর্মীর কংগ্রেসে যোগদানকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে মুর্শিদাবাদ জেলার নবগ্রামে। বিশেষ করে হজবিবিডাঙা গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা কার হাতে থাকবে, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

পাঁচগ্রাম দক্ষিণ মোড়ে কংগ্রেসের দলীয় কার্যালয়ে প্রদেশ কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করেন হজবিবিডাঙা ও রসুলপুর—এই দুই অঞ্চল থেকে আসা একাধিক সদস্য ও সদস্যা। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে তাঁদের কংগ্রেসে স্বাগত জানান অধীর চৌধুরী।

তবে এই যোগদান শুধুমাত্র দলবদলের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, এর পিছনে রয়েছে গুরুত্বপূর্ণ পঞ্চায়েতের রাজনৈতিক অঙ্ক। বর্তমানে হজবিবিডাঙা গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দলবদলের আগে ওই পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা ছিল ৮ এবং কংগ্রেসের সদস্য সংখ্যা ছিল ৬। কিন্তু সাম্প্রতিক দলবদলের পর সেই হিসাব বদলে গিয়েছে। বর্তমানে কংগ্রেসের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ এবং তৃণমূলের সদস্য সংখ্যা কমে হয়েছে ৬।

অর্থাৎ, সদস্য সংখ্যার নিরিখে দুই দলের মধ্যে এতদিন যে ব্যবধান ছিল, তা এখন উল্টে গিয়েছে। আর এই পরিবর্তিত সমীকরণ ঘিরেই হজবিবিডাঙা পঞ্চায়েতে ক্ষমতার পালাবদলের সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। যদিও কংগ্রেসের হাতে পঞ্চায়েতের ক্ষমতা আনুষ্ঠানিকভাবে আসবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

এ বিষয়ে নবগ্রাম ব্লকের পশ্চিম জোনের কংগ্রেস ব্লক সভাপতি মীর বাদাম আলী জানান, খুব শীঘ্রই হজবিবিডাঙা পঞ্চায়েত কংগ্রেসের হাতে আসবে বলে তাঁরা আশাবাদী।

একদিকে অধীর রঞ্জন চৌধুরীর উপস্থিতিতে একাধিক তৃণমূল কর্মীর কংগ্রেসে যোগদান, অন্যদিকে পঞ্চায়েতের সদস্য সংখ্যার পরিবর্তিত সমীকরণ—সব মিলিয়ে নবগ্রামের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এই ঘটনা। এখন দেখার, দলবদলের এই প্রভাব শেষ পর্যন্ত হজবিবিডাঙা পঞ্চায়েতের ক্ষমতার রাশ কার হাতে তুলে দেয়। আপাতত সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।
📲Get App