🔥 TRENDING कार्तिकी एकादशीवर भाविकांची अलोट गर्दी... राज्यात ३१० तालुके दुष्काळग्रस्त, मग म... J&K Gymnasts Secure Five Medals at Nat... 300 Citizens Benefit from Anywhere Reg... Three suspects, including a woman, arr... Three accused, including a woman, arre...
21 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

নদিয়ার চাকদহ থানার শিমুরালি জলযন্ত্রনায় ভুগছে

✍️ Reporter: Press Correspondent 🗓 21 Nov 2026, 01:36 PM 👁 58
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
নদিয়ার চাকদহ থানার শিমুরালি পঞ্চায়েতের ৩৭/৩৮ নং পার্টের মধ্যবর্তী রাস্তা দীর্ঘ ৫০ বছরেও উন্নতি হলোনা। যদিও একবার পিচ পড়েছিলো। কিন্তু বর্ষায় জল জমে থাকাতে পিচ উঠে গিয়ে খোয়া বেরিয়ে যায়। এরপর খোয়াও উধাও হয়ে গিয়ে গর্তর উৎপত্তি হয়েছে। যার ফলে জল জমে যাচ্ছে অল্প বৃষ্টি হলেই। তাছাড়া জল বেরোনোর কোনো পথ নেই। যাওবা ড্রেন ছিলো মাটি আর আবর্জনা পরে নিকাশি ব্যবস্থা ভেঙে গেছে।
এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ, একদিকে পঞ্চায়েত স্টেশন যাওয়ার রাস্তা,আরেকটি গেছে স্টেশন ও জাতীয় সড়ক যাওয়ার রাস্তা। ছোটো ছোটো ছেলেমেয়েদের স্কুল কলেজ যেতে খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে।
📲Get App