নবগ্রামের গোপগ্রাম মোড়ে লরির চাকায় পিষ্ট ব্যক্তি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

মুর্শিদাবাদের নবগ্রামে ১২ নম্বর জাতীয় সড়কের গোপগ্রাম কাটিংয়ে ভয়াবহ পথ দুর্ঘটনা। রাস্তা পারাপারের সময় কেষ্ট ঘোষ নামে এক ব্যক্তির শরীরের উপর দিয়ে চলে যায় একটি লরি। দুর্ঘটনায় গুরুতর আহত হন কেষ্ট ঘোষ। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যান। ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষোভে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের উদ্যোগে দুর্ঘটনাগ্রস্ত লরি ও চালককে আটক করা হয় বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ট্রাফিক পুলিশ ও স্থানীয় থানার পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটল এবং চালকের কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিক্ষোভ তুলে নেন স্থানীয়রা। গুরুতর আহত কেষ্ট ঘোষের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে পরিবার ও স্থানীয়রা। পাশাপাশি, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশের তদন্তের দিকেই এখন নজর।