🔥 ट्रेंडिंग पुलिस अधीक्षक जालौन ने कोतवाली कोंच का... தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம். पीलीभीत: बिलसंडा थाना क्षेत्र में बस च... गांव में सड़क निर्माण न होने से ग्रामी... 🛑All bank open 🛑 பள்ளி காலாண்டு விடுமுறை.
28 सित. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
মুর্শিদাবাদে ৮১ কিলোমিটার বিশ্বের দীর্ঘতম জাতীয় সাঁতার প্রতিযোগিতা। ৮০ তম বর্ষে ৮১ কিলোমিটার দীর্ঘ এই প্রতিযোগিতায় প্রথম প্রত্যয় ভট্টাচার্য

মুর্শিদাবাদে ৮১ কিলোমিটার বিশ্বের দীর্ঘতম জাতীয় সাঁতার প্রতিযোগিতা। ৮০ তম বর্ষে ৮১ কিলোমিটার দীর্ঘ এই প্রতিযোগিতায় প্রথম প্রত্যয় ভট্টাচার্য

✍️ रिपोर्टर: Anirban Mandal 🗓 07 सित. 2026, 02:03 PM 👁 56
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
রবিবার সকালে মুর্শিদাবাদের আহিরন ঘাট থেকে শুরু হয়েছে বিশ্বের দীর্ঘতম জাতীয় সাঁতার প্রতিযোগিতা। ৮০ তম বর্ষে ৮১ কিলোমিটার দীর্ঘ এই প্রতিযোগিতা আজ বিকেলে শেষ হবে বহরমপুর কে এন কলেজ ঘাটে।

পুরুষ এবং মহিলাদের জন্য বিশ্বের দীর্ঘতম ৮১ কিলোমিটার বিভাগে ২৯ জন প্রতিযোগীর অংশগ্রহণ করার কথা ছিল। যদিও প্রতিযোগিতায় নামার আগে দু'জন প্রতিযোগী অসুস্থ হয়ে পড়ায় আজ ২৭ জন প্রতিযোগী আহিরণ ঘাট থেকে ভাগীরথীর জলে সাঁতার কাটতে নামেন।

অন্যদিকে আজ দুপুরেই মুর্শিদাবাদের জিয়াগঞ্জ সদরঘাট থেকে শুরু হতে চলেছে ১৯ কিলোমিটার দীর্ঘ পুরুষ এবং মহিলাদের জন্য সাঁতার প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতাও বহরমপুর কে এন কলেজ ঘাটে এসে শেষ হবে। ১৯ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় পুরুষদের বিভাগে অংশগ্রহণ করছেন ৩৭ জন এবং মহিলা বিভাগে অংশগ্রহণ করছেন ১৫ জন।
সুতি -১ বিডিও অরূপ সাহা বলেন,"৮১ কিলোমিটার দীর্ঘ সাঁতার প্রতিযোগিতায় ২৯ জন প্রতিযোগীর অংশগ্রহণ করার কথা থাকলেও দু'জন অসুস্থ হয়ে পড়ায় শেষ মুহূর্তে তারা সাঁতার কাটতে নামতে পারেননি। এবছর ২৭ জন প্রতিযোগী জলে নেমেছেন। এলাকার সাধারণ মানুষ এই প্রতিযোগিতা দেখার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন। এবছরও প্রচুর মানুষ নদীর দুই ধারে জড়ো হয়েছেন সাঁতারুদের দেখার জন্য।"
📲Get App