🔥 ट्रेंडिंग बलिया में छोटे उद्योगों से बढ़ेगी खुशह... पुलिस के द्वारा जारी सूचना के अनुसर मृ... ठाण्याचे पोलीस आयुक्त आशितोष डुंबरे या... સેવા, સમર્પણ અને સંકલ્પ સાથે જન્મદિવસન... মাদকবিরোধী অভিযানে জিয়াগঞ্জ থানার বড়... संजिव भाई का जन्मदिन समारोह पंजाब में...
18 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের! ট্রাফিক সিগন্যালের দাবিতে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ, পুলিশি আশ্বাসে উঠল বিক্ষোভ

✍️ रिपोर्टर: BALAI PRAMANIK 🗓 18 नव. 2026, 11:11 PM 👁 15
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের! ট্রাফিক সিগন্যালের দাবিতে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ, পুলিশি আশ্বাসে উঠল বিক্ষোভ

মুর্শিদাবাদের সাগরদিঘিতে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। দ্রুতগতির ট্রেলারের ধাক্কায় প্রাণ হারালেন এক বাইক আরোহী যুবক। মৃতের নাম গুলজার শেখ। বাড়ি সাগরদিঘির বাহালনগর এলাকায়।

বুধবার সকাল ৮টা নাগাদ বাহালনগরের ১২ নম্বর জাতীয় সড়কে বাইক নিয়ে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির ট্রেলার তাঁকে সজোরে ধাক্কা মারে। ট্রেলারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। এই মর্মান্তিক দুর্ঘটনার পরেই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাহালনগরের এই এলাকায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। অথচ ট্রাফিক নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা নেই। নেই প্রয়োজনীয় ট্রাফিক সিগন্যালও। ট্রাফিক ব্যবস্থার গাফিলতি এবং সিভিক ভলান্টিয়ারদের দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।

মৃতদেহ রাস্তায় রেখেই ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। অবিলম্বে দুর্ঘটনাপ্রবণ এই এলাকায় ট্রাফিক সিগন্যাল বসানো এবং দুর্ঘটনার জন্য দায়ী ট্রেলার চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিক্ষোভকারীরা।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাগরদিঘি থানার পুলিশ। পাশাপাশি উপস্থিত হন জঙ্গিপুরের এসডিপিও এবং সিআই। পরিস্থিতি সামাল দিতে পুলিশের পক্ষ থেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ওই এলাকায় ট্রাফিক সিগন্যাল চালুর আশ্বাস দেওয়া হয়। পুলিশের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবশেষে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় ১২ নম্বর জাতীয় সড়কের যান চলাচল।
📲Get App