🔥 TRENDING Assam to Export Methanol to Bangladesh... जालौन में पुलिस मुठभेड़: माता मंदिर से... NDRF Rescues Girl from 80‑ft Borewell... LPU Postpones Mid‑Term Exams, Suspends... Netanyahu Visits Abu Dhabi, Meets UAE... 23-Year-Old Missing After Saving Three...
28 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Local

মন্দারমণিতে মর্মান্তিক দুর্ঘটনা: উত্তাল ঢেউয়ে ভেসে গেল একই পরিবারের ৩ জন, নিখোঁজ ১

✍️ Reporter: Snehasish Nayek 🗓 23 Sep 2026, 10:34 AM 👁 163
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

মন্দারমণির সমুদ্র সৈকতে স্নান করতে নেমে উত্তাল ঢেউয়ের গ্রাসে তলিয়ে গেল একই পরিবারের তিনজন। এর মধ্যে ১০ বছরের এক শিশুর দেহ উদ্ধার হলেও, তার বাবা-মায়ের খোঁজ এখনও মেলেনি।

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র মন্দারমণির সমুদ্র সৈকতে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মন্দারমণির ৩ নম্বর ঘাটের কাছে সমুদ্রে স্নান করতে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে যান একই পরিবারের তিনজন। এরা হলেন বছর ২৪-এর সুমন শীল, তাঁর ১৮ বছর বয়সী স্ত্রী বৃষ্টি শীল এবং তাদের সাথে থাকা একটি ১০ বছরের ছেলে সোমনাথ হালদার।স্থানীয় সূত্রে জানা গেছে, হাসিখুশিভাবে সমুদ্রে স্নান করতে নেমেছিলেন ওই পরিবার। কিন্তু হঠাৎই একটি বড় ঢেউ এসে তাদের ভাসিয়ে নিয়ে যায়। ঘটনার পরেই দ্রুত তল্লাশি শুরু হয়। উদ্ধারকারী দল ১০ বছরের সোমনাথ হালদারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে বৃষ্টি শীলের নিথর দেহ উদ্ধার হয়। তবে এখনও সুমন শীলের কোনও খোঁজ পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে তার সন্ধানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যে পরিবারে আজ আনন্দ থাকার কথা ছিল, সেখানে এখন স্বজন হারানোর বেদনা। পরিবারের সদস্যরা সমুদ্রের দিকে তাকিয়ে এখনও হাহাকার করছেন। এই ঘটনা সমুদ্র সৈকতে ঘুরতে আসা পর্যটকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সমুদ্রে নামার আগে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। বিশেষ করে উত্তাল সমুদ্রে নামার ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। এই ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
📲Get App