स्थानीय
মায়ের অন্তিম দিনে ভরা বুকে কান্না সবার চোখে |
সবাইকে জানাই শুভ বিজয়ার প্রনাম ও শুভেচ্ছা | জয় মা দূর্গা |
আজ ২১ অক্টোবর ২০২৬ (৪ কার্তিক ১৪৩৩) অর্থাৎ , পবিত্র বিজয়া দশমী। আজকের দিনে সবার মনে যে সারা বছরের এই দিনটা আসার যে আনন্দ উৎসাহ থাকে , তা আজকের এই দিনটাতে কান্নাভরা মনে ভরে উঠেছে | চারিদিকে যেখানে দেবীর আগমন থেকে শুরু করে এতো সুন্দর করে আনন্দের দিনগুলি কাটিয়েছেন আজ তার অবসান | আজ যে শুধু নতুন জামা-প্যান্ট পরা , প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা , পছন্দের রেষ্টুরেন্টে পছন্দের খাওয়ার খাওয়া, চারদিন যে ভাবে কাটিয়েছেন , আজকের দিনটা একদমই সেরকম নয় , আজ মা দূর্গাকে ঢাক ঢোল বাজিয়ে , উলুধ্বনি দিয়ে, সাদা - লাল পাড়ের শাড়ি পরে মহিলারা একে অপরকে সিঁদুর পরানো এই খেলাতে মত্ত হয়ে উঠেন আর সবশেষে ভরা কান্না বুকে নিয়ে দেবীর বিসর্জননের সময় বাজি ফাটিয়ে ঢাক বাজিয়ে মা কে স সম্মানে বিদায় প্রনাম জানিয়ে নিজেদের অন্তরের কথা পূরনের আশীর্বাদ চান, আর মা-কে প্রতিবছর এর থেকেও সাদ আনন্দে যাতে আনতে পারেন তার প্রার্থনা কামনা করেন |
যেমনটাই বেদনা দায়ক রয়েছে মা এর বিমর্জন ঠিক তেমনটাই রয়েছে মায়ের বিদায় মন্ত্রটি
গচ্ছ গচ্ছ পরং স্থানং স্বস্থানং পরমেশ্বরি।
পূজাকালেরসমাপ্তৌ পুনর্গমনহেতবে॥
যেমনটাই বেদনা দায়ক রয়েছে মা এর বিমর্জন ঠিক তেমনটাই রয়েছে মায়ের বিদায় মন্ত্রটি
গচ্ছ গচ্ছ পরং স্থানং স্বস্থানং পরমেশ্বরি।
পূজাকালেরসমাপ্তৌ পুনর্গমনহেতবে॥