মানবাজার ২: বোরো থানার উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান
পুরুলিয়া জেলার বোরো থানার পক্ষ থেকে আয়োজিত হল বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক লবসেন বাস্কে। বিজয়ার শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে পুলিশ প্রশাসনের উদ্যোগে এলাকার মানুষের সঙ্গে মিলনমেলার পরিবেশ তৈরি হয়।প্রত্যেকের উপস্থিতি ও সহযোগিতায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এদিনের অনুষ্ঠানে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।