🔥 TRENDING બગસરા પોલીસ સ્ટેશનમાં નવા પી.આઈ.ઓ.કે.... Two bodies recovered near Chamundi Hil... Radhika Apte Says She Navigated South... Tripura’s Raju Mog Welcomed Home After... 21 Arrested in Tripura After BSF Attac... Three dead after couple flees onto rai...
09 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

খড়গ্রাম থানা পাড়া সার্বজনীন কালীপুজো কমিটির উদ্যোগে ছয় দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা, প্রথম দিনেই বসে আঁকো প্রতিযোগিতা

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 08 Nov 2026, 11:54 PM 👁 11
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
খড়গ্রাম থানা পাড়া সার্বজনীন কালীপুজো কমিটির উদ্যোগে ছয় দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা, প্রথম দিনেই বসে আঁকো প্রতিযোগিতা

খড়গ্রাম, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানা পাড়া সার্বজনীন কালীপুজো কমিটির উদ্যোগে শুরু হলো ছয় দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান। রবিবার, ৮ ই নভেম্বর থেকে আগামী ১৩ই নভেম্বর পর্যন্ত কালীপুজো উপলক্ষে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের প্রথম দিনেই সকাল থেকে শিশুদের নিয়ে আয়োজন করা হয় বসে আঁকো প্রতিযোগিতা। এলাকার খুদে পড়ুয়ারা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিশুদের হাতে মিষ্টি ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

অন্যদিকে,জানা যায় রবিবার রাত প্রায় ১০টা নাগাদ অনুষ্ঠিত হয় শ্রীশ্রী শ্যামা মায়ের পুজো ও আরাধনা। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজোকে ঘিরে তৈরি হয় ভক্তিময় পরিবেশ।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) বাপি দত্ত-সহ থানার অন্যান্য আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি সুদীপ্ত মজুমদার, কমিটির অন্যান্য সদস্য এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা ।

পুজো কমিটির এই উদ্যোগে শিশুদের প্রতিভা বিকাশের পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও সামাজিক সম্প্রীতির পরিবেশ গড়ে তোলার বিশেষ প্রচেষ্টা দেখা গিয়েছে। আগামী ১৩ই নভেম্বর পর্যন্ত চলবে এই ছয় দিনব্যাপী অনুষ্ঠান। স্বাভাবিকভাবেই এই আয়োজনকে কেন্দ্র করে খড়গ্রাম থানা পাড়া এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
📲Get App