কালীপুজো উপলক্ষে জমজমাট সংগীতানুষ্ঠান মানবাজারে
কালীপুজো উপলক্ষে মানবাজার উপরপাড়া সার্বজনীন হঠাৎ কালী মন্দির প্রাঙ্গনে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো বিশেষ সংগীতানুষ্ঠান। জমকালো আয়োজনে ও মনমুগ্ধকর পরিবেশনায় অনুষ্ঠিত হল এদিনের অনুষ্ঠান।সকলের উপস্থিতি ও সহযোগিতায় এদিনের অনুষ্ঠানটি সুস্ঠুভাবে সম্পন্ন হয়। এদিনের অনুষ্ঠানকে ঘিরে দর্শকের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি মনোরম হয়ে ওঠে।