🔥 ट्रेंडिंग ચોટીલાના નાયબ કલેક્ટરની કાર્યવાહી: જામ... दिल्ली‑एनसीआर में नया GRAP लागू, AQI ब... हरियाणा FDA ने टेल्मा‑एएम नकली दवा जाल... हरियाणा ने एशियन गेम्स के लिए पूरी कुश... ड्रिश्टि IAS ने 30 सितंबर 2026 को HCS... छत्तीसगढ़ उपभोक्ता आयोग ने मॉल पार्किं...
30 सित. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

গ্যাসের গাড়ির ধাক্কায় গুরুতর জখম বাইক চালক, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

✍️ रिपोर्टर: BALAI PRAMANIK 🗓 29 सित. 2026, 11:58 PM 👁 14
यहाँ देखें: 📘 Facebook 📷 Instagram
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
গ্যাসের গাড়ির ধাক্কায় গুরুতর জখম বাইক চালক, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

মুর্শিদাবাদের নবগ্রামের পাঁচগ্রামে গ্যাসের গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর জখম হলেন এক বাইক চালক। মঙ্গলবার বিকেলে পাঁচগ্রাম বাদশাহী রোডের মোবারকপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে ঘটে দুর্ঘটনাটি।

জানা গিয়েছে, আহত বাইক চালকের নাম রিক মণ্ডল। তাঁর বাড়ি সাগরদিঘির তেলেঙ্গল এলাকায়। তিনি একটি বেসরকারি ব্যাঙ্কে অর্থাৎ বন্ধন ব্যাঙ্কে কর্মরত বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, পাঁচগ্রাম থেকে তেলেঙ্গলের দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় মোবারকপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে বিপরীত দিক থেকে আসা একটি গ্যাসের গাড়ির সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। গ্যাসের গাড়িটি তাড়গ্রামের দিক থেকে পাঁচগ্রামের দিকে যাচ্ছিল বলে জানা যায়।

সংঘর্ষের জেরে রাস্তায় ছিটকে পড়েন রিক মণ্ডল। মাথায় গুরুতর আঘাত লাগে তাঁর। খবর পেয়ে স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে পাঁচগ্রাম সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকেরা তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সেখানে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় জড়িত গ্যাসের গাড়ি ও চালককে আটক করা হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখছে পুলিশ।
📲Get App