🔥 TRENDING निकिता डूडी कांग्रेस से जिला प्रमुख बन... अंधारी नदी बांधकामस्थळी मजुरांना सुरक्... Supaul CM Dhami Promises to Make Uttarakhand... Bharat Connect Launches Easy Traffic C... Delhi to Host 2028 Thomas & Uber Cup,...
25 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

"দ্রোণাচার্য" সম্মানে ভূষিত হলেন কেশরগড় শ্রী কৃষ্ণানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ডঃ প্রবোধ চন্দ্র পাল, গর্বিত পুরুলিয়া

✍️ Reporter: Amaresh Dutta 🗓 25 Nov 2026, 09:55 PM 👁 20
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
এশিয়ার অন্যতম সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ ম্যানেজমেন্ট গ্রুপ টেকনো ইন্ডিয়া গ্রুপের পক্ষ থেকে স্কুল শিক্ষার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য রাজ্যের অন্যতম সেরা প্রধান শিক্ষকের স্বীকৃত স্বরূপ ‘দ্রোণাচার্য পুরস্কার' পেলেন পুরুলিয়া জেলার হুড়া ব্লকের কেশরগড় শ্রী কৃষ্ণানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ডঃ প্রবোধ চন্দ্র পাল। মঙ্গলবার ২৪ শে নভেম্বর টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি অডিটোরিয়াম হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। টেকনো ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্তের বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষকদের দ্রোণাচার্য সম্মানে ভূষিত করা হয়। বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে তাঁদের পুষ্পস্তবক, মেডেল ও শংসাপত্র তুলে দিয়ে সম্মানিত করা হয়। এবছর রাজ্যের প্রায় চারশ জন শিক্ষককে এই বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে। তাঁদের মধ্যে পুরুলিয়া জেলার ছয় জন শিক্ষক রয়েছেন। এই তালিকায় বিশেষভাবে উল্লেখযোগ্য কেশরগড় শ্রী কৃষ্ণানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ডঃ প্রবোধ চন্দ্র পাল। এ বিষয়ে কেশরগড় শ্রী কৃষ্ণানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ডঃ প্রবোধ চন্দ্র পাল বলেন, "স্কুল শিক্ষার ক্ষেত্রে বিশেষ অবদানের সেরা প্রধান শিক্ষকের স্বীকৃতি হিসেবে টেকনো ইন্ডিয়া গ্রুপের পক্ষ থেকে আমাকে এই দ্রোণাচার্য সম্মানে সম্মানিত করা হয়েছে। এই সম্মান পেয়ে আমি অত্যন্ত খুশি ও গর্বিত। তাঁর এই কৃতিত্বে খুশির আবহ তৈরি হয়েছে গোটা এলাকায়। একজন প্রধান শিক্ষক হিসেবে ডঃ প্রবোধ চন্দ্র পালের এই সাফল্য গর্বিত করেছে পুরুলিয়া জেলাকে।
📲Get App