🔥 ट्रेंडिंग અમદાવાદના શાહીબાગમાં PCBના દરોડા, SUV... बांसडीह विधानसभा दावेदारी पर नीरज सिंह... যমধারার জল আর হবে না অপচয়! শুশুনিয়ায... મંત્રી કૌશિકભાઈ વેકરીયાજીનું ખેડબ્રહ્મ... द रियल पॅंथर ऑफ इंडिया संस्थापक व अध्य... মানবাজার: অন্নপূর্ণা প্রকল্পের টাকা না...
27 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

ধানের খড় ও ন্যাড়া পোড়ানো বন্ধ করা লক্ষ্যে মানবাজারে সচেতনতামূলক র‍্যালি ও ছৌ নৃত্য অনুষ্ঠান

✍️ रिपोर्टर: Amaresh Dutta 🗓 27 नव. 2026, 10:55 PM 👁 23
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
অমরেশ দত্ত, মানবাজার: মানবাজার কৃষি দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো সচেতনতামূলক র‍্যালি ও ছৌ নৃত্য অনুষ্ঠান। মুল লক্ষ্য ধানের খড় ও ন্যাড়া পোড়ানো বন্ধ করা। এদিন পরিবেশ দূষণ রুখতে এবং মাটির উর্বরতা শক্তি বজায় রাখার পাশাপাশি কৃষকদের সচেতন করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ন্যাড়া পোড়ানো নিয়ে সচেতনতা মূলক র‍্যালি আয়োজিত হয়।এদিন ব্যানার ও প্ল্যা কার্ড সহযোগে ৱ্যালিটি মানবাজার কৃষক বাজার থেকে শুরু হয়ে মানবাজার পোস্ট অফিস মোড়, ব্যাংক মোড় হয়ে আবার মানবাজার কৃষক বাজারে শেষ হয়। পাশাপাশি এদিন সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে মানবাজারে কৃষি দপ্তরের উদ্যোগে সচেতনতা মূলক ছৌ নৃত্য অনুষ্ঠিত হয়। এদিন মানবাজার কৃষি দপ্তরের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়, ধান ক্ষেতের খড় ও নাড়া পোড়ানোর ফলে ক্ষতিকারক গ্যাস, তাপ, ধোঁয়া, ছাই কণা উৎপন্ন হয় - যা বিশ্ব উষ্ণায়ন ডেকে আনে।ধানক্ষেতের খড় পোড়ানো আইনত নিষিদ্ধ - এর থেকে বিরত থাকুন। উপস্থিত ছিলেন মানবাজার ১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক রুদ্র সুন্দর পতি, পুরুলিয়া সদর মহকুমা সহ কৃষি অধিকর্তা সুব্রত কর্মকার, মানবাজার ১ ব্লক সহ কৃষি অধিকর্তা অন্বেষা সামন্ত সহ বিশিষ্টজনেরা।
📲Get App