🔥 TRENDING பள்ளி காலாண்டு விடுமுறை. BJP Worker Murdered in Bhiram, Rajasth... Gemini Horoscope: Quick Work, Friend S... LPU Students Protest Over Rape Rumor;... SOG Officer Arrested, Renewing Scrutin... Warrants Served on TMC Leaders in Nand...
28 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
দেশজুড়ে যখন পালিত হচ্ছে ৮০তম স্বাধীনতা দিবস, তখন দেশপ্রেমের পাশাপাশি সমাজকে সবুজায়নের বার্তাও তুলে ধরা হলো ক্ষীরপাইয়ে।

দেশজুড়ে যখন পালিত হচ্ছে ৮০তম স্বাধীনতা দিবস, তখন দেশপ্রেমের পাশাপাশি সমাজকে সবুজায়নের বার্তাও তুলে ধরা হলো ক্ষীরপাইয়ে।

✍️ Reporter: Chanchal Siddhanta 🗓 18 Aug 2026, 02:00 AM 👁 70
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
মহাসমারোহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করল ক্ষীরপাই বিজেপি যুব মোর্চা। পতাকা উত্তোলনের পর দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদান দেওয়া বীর শহিদদের স্মরণ করা হয়।
এরপর স্বাধীনতা দিবসকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে ক্ষীরপাই চৌকানে এক অভিনব উদ্যোগ নেন যুব মোর্চার কর্মী-সমর্থকেরা। পথ চলতি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় একটি করে চারা গাছ।
শুধু স্বাধীনতার আনন্দ উদযাপন নয়, আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর সমাজ গড়ে তোলার বার্তাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানানো হয় যুব মোর্চার পক্ষ থেকে।
একটি চারা গাছ মানেই ভবিষ্যতের জন্য একটু বেশি সবুজ, একটু বেশি নির্মল বাতাস এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন।
স্বাধীনতার ৮০তম বর্ষে ক্ষীরপাই বিজেপি যুব মোর্চার এই উদ্যোগে তাই উঠে এল দেশপ্রেমের পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তাও।
জাতীয় পতাকার মর্যাদা রক্ষার সঙ্গে সঙ্গে প্রকৃতিকে রক্ষা করার অঙ্গীকার—এই বার্তাতেই ক্ষীরপাইয়ে পালিত হলো ৮০তম স্বাধীনতা দিবস।
📲Get App