🔥 TRENDING Congress Leader Arrested in Amritsar O... Delhi Police Claims Gurugram Police De... Amitabh Bachchan Remembers Shooting De... Yami Gautam Dhar Shares Secrets of Por... Car Crash Reported in Las Vegas, Autho... Mahalakshmi Scheme Drives 97.20 Lakh R...
06 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
বন্ধ হতে চলেছে আরও একটি দুর্গাপূজা

বন্ধ হতে চলেছে আরও একটি দুর্গাপূজা

✍️ Reporter: Basudeb Sarkar 🗓 06 Oct 2026, 03:18 AM 👁 11
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে একান্তই দরকার এমন বারোয়ারি গুলিকে পুজোর অনুদান হিসেবে এক লক্ষ টাকা দেওয়া হবে। এই খবর সামনে আসতেই নদীয়া জেলার শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের বড়বাজার ঘাট স্ট্রীট, মাঠপাড়া এলাকার বাসিন্দারা আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছিল। কিন্তু ধীরে ধীরে তা যে বিষন্নতায় পরিণত হবে তারা তা হয়তো ভাবতে পারেনি। যেহেতু মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন যেহেতু তারা ভেবে নিয়েছিলেন যে তারা এবার অনুদান পাচ্ছেনই। সেই মতো সবই ঠিক চলছিল । অনলাইনেও তারা পারমিশনের জন্য আবেদন জানায় এবং সমস্ত পারমিশনও পেয়ে যায়। কিন্তু পুজোর আর মাত্র ক'দিন বাকি এখন থানা থেকে বাকি সমস্ত বারোয়ারি গুলোকে ডেকে তাদের অ্যাকাউন্ট নম্বর জমা নিয়েছে শুধু ডাকেনি এই মাঠপাড়া বারোয়ারি সেবা অ্যাসোসিয়েশনের কমিটিকে।
কিছু উদ্যোক্তারা বিধায়কের কাছে গিয়েছিলেন আগেই বিধায়ককে একটি আবেদন জমা করেছিলেন। বিধায়কের দাবি তিনি তার রেকমেন্ডেশন পাঠিয়ে দিয়েছেন। কিন্তু থানা থেকে কোন ডাক আসেনি। এখানকার সবাই দিনমজুর ।
এমতাবস্থায় চাঁদা না ওঠার কারণে কমিটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে তারা এ বছর পূজো করবে না । পরবর্তী বছরের জন্য এখন থেকেই অন্য কোন পরিকল্পনা তারা নিচ্ছে যাতে প্রতি মাসে অল্প অল্প করে কিছু জমিয়েও পুজোটি করা যায়। ।

পূজা কমিটি মাননীয় মুখ্যমন্ত্রীকেও এই সংবাদের মাধ্যমে অবগত করতে চাইছেন যদি আপনি পাশে দাঁড়ান তবে এইপুজো টি হয়ে ওঠা সম্ভব হবে।

পূজোর বিবরণ
মাঠপাড়া বারোয়ারি সেবা অ্যাসোসিয়েশন
বড়বাজার ঘাট স্ট্রিট মাঠপাড়া শান্তিপুর নদীয়া

বিশেষ দ্রষ্টব্য :- যদি কোন সহৃদয় ব্যক্তি আমাদের এই পুজোয় সাহায্য করতে চান তাহলেও আমরা পুজোটি নিয়ে এগোতে পারি।
📲Get App