🔥 TRENDING Hasanpur vidhansabha Amroha महाड तालुका, बिरवाडी भादेकोंड येथे बिब... रजौली थाना क्षेत्र में पिकअप में सो रह... प्रधानमंत्री आवास योजना से साकार हुआ प... सेवा संकल्प अभियान में ओंकारेश्वर के श... Guwahati traffic police receive 50 new...
04 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

বাঁকুড়ার কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির প্রসার ও ফলন বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করল তালডাংরা হর্টিকালচার ফার্ম।

✍️ Reporter: Giasuddin Mandal 🗓 04 Oct 2026, 07:55 PM 👁 9
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

বাঁকুড়ার কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির প্রসার ও ফলন বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করল তালডাংরা হর্টিকালচার ফার্ম।

বাঁকুড়া, ২৯ সেপ্টেম্বর: বাঁকুড়ার কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির প্রসার ও ফলন বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করল তালডাংরা হর্টিকালচার ফার্ম। সম্প্রতি ফার্মটি সরেজমিনে পরিদর্শন করলেন বাঁকুড়া জেলার অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) শ্রী চঞ্চল মজুমদার। ক্ষেত্র পরিদর্শনের সময় গাছে গাছে অভাবনীয় ফলন ও সামগ্রিক পরিকাঠামো দেখে তিনি অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন। জেলার অন্যান্য চাষিরাও যাতে এই বৈজ্ঞানিক মডেল অনুসরণ করে বাগান তৈরি ও ফল চাষে উদ্যোগী হন, সেই নির্দেশ ও পরামর্শ দেন তিনি।
​মাঠ পরিদর্শনের পাশাপাশি সেখানে আয়োজিত হয় এক বিশেষ টেকনিক্যাল কর্মশালা। এই কর্মশালায় উদ্যানপালন বিভাগের আধিকারিক ও বিশেষজ্ঞরা কৃষকদের সুবিধার্থে গ্রাফটিং (Grafting), বাডিং (Budding), লেয়ারিং (Layering), কাটিং (Cutting) এবং সিডলিং (Seedling) পদ্ধতিতে কীভাবে উন্নতমানের চারা তৈরি করতে হয়—তা সশরীরে হাতে-কলমে প্রদর্শনের মাধ্যমে শিখিয়ে দেন।
​উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন—
​তপন কুমার গিরি: ডেপুটি ডিরেক্টর, ন্যাশনাল হর্টিকালচার বোর্ড (কলকাতা)
​বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার: APEDA (কলকাতা)
​পলাশ সাঁতরা: জেলা উদ্যানপালন আধিকারিক (DHO, বাঁকুড়া)
​শুভজিৎ বাবু: প্রতিনিধি, CBBO 'সুইচ অন ফাউন্ডেশন'
​অন্যান্য অতিথি: গার্জেন মাঝি, আর্য আলী খান, বরুণ কুমার দাস
​কৃষক প্রতিনিধি: বাঁকুড়া জেলার বিভিন্ন FPC ও IFC-র প্রায় ১০০ জন কৃষক
​বর্তমানে তালডাংরা হর্টিকালচার ফার্মে বিভিন্ন উন্নত জাতের ফলের চারা, উচ্চফলনশীল ওল, হলুদ এবং ৯৬ প্রজাতির আকর্ষণীয় গোলাপ ফুলসহ প্রায় ২ লক্ষ চারা মজুত রয়েছে। সরকারি সুযোগ-সুবিধা, ভবিষ্যৎ উন্নয়নমূলক পরিকল্পনা এবং বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি আধুনিক চারা তৈরির কলাকৌশল শিখতে পেরে উপস্থিত স্থানীয় চাষিরা অত্যন্ত খুশি ও উৎসাহিত।
📲Get App