🔥 TRENDING SRFTI to showcase students and faculty... 38 Bird Species Recorded in First Ever... BCCI Steps in to Revive Arunachal Cric... Lal Chowk Post Office Extends Hours to... Jammu & Kashmir Shifts Focus from Secu... ECI Says Omission of Candidate in Draf...
14 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

বামিরা থেকে নারিচা সর্বমঙ্গলা পর্যন্ত বিজেপির যুব মোর্চার বিশালাকার বাইক র‍্যালি

✍️ Reporter: Giasuddin Mandal 🗓 14 Oct 2026, 08:28 AM 👁 26
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
বামিরা থেকে নারিচা সর্বমঙ্গলা পর্যন্ত বিজেপির যুব মোর্চার বিশালাকার বাইক র‍্যালি
​নিজস্ব সংবাদদাতা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) যুব মোর্চার উদ্যোগে এক নম্বর পঞ্চায়েত এলাকায় এক জাঁকজমকপূর্ণ বাইক র‍্যালি অনুষ্ঠিত হলো। র‍্যালিটি বামিরা থেকে শুরু হয়ে নারিচা সর্বমঙ্গলা প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয়। সংগঠনের বার্তা ছড়িয়ে দিতে এবং দলীয় কর্মীদের উজ্জীবিত করতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
​উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার যুব সভাপতি অরূপ বাগদী। এ ছাড়াও উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি কার্তিক লোহার এবং জেলা কমিটির বিশিষ্ট সদস্য দেবানন্দ সরকার সহ যুব মোর্চার প্রচুর কর্মী সমর্থক।
​বাইক র‍্যালি শেষে নারিচা সর্বমঙ্গলা প্রাঙ্গণে একটি বিশেষ সভার আয়োজন করা হয়। সেখানে নেতৃবৃন্দ মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখেন এবং দলের ভাবধারা ও আগামী দিনের লক্ষ্য নিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ দেন। র‍্যালিটিকে কেন্দ্র করে স্থানীয় দলীয় কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
📲Get App