🔥 TRENDING पुलिस अधीक्षक जालौन ने कोतवाली कोंच का... தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம். पीलीभीत: बिलसंडा थाना क्षेत्र में बस च... गांव में सड़क निर्माण न होने से ग्रामी... 🛑All bank open 🛑 பள்ளி காலாண்டு விடுமுறை.
28 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
আজ সকালে বওড়ায় রাস্তার ধারে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় চন্দ্রকোনার লক্ষ্মীপুর অঞ্চলের অঞ্চল প্রধান মাননীয়া উমা হাজরার স্বামী মাননীয় উদয় হাজরা মহাশয়কে।

আজ সকালে বওড়ায় রাস্তার ধারে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় চন্দ্রকোনার লক্ষ্মীপুর অঞ্চলের অঞ্চল প্রধান মাননীয়া উমা হাজরার স্বামী মাননীয় উদয় হাজরা মহাশয়কে।

✍️ Reporter: Chanchal Siddhanta 🗓 17 Aug 2026, 01:08 PM 👁 52
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
রাস্তার ধারে তাঁকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে তৎপর হন পথ চলতি মানুষ এবং স্থানীয় এলাকাবাসীরা। দ্রুত তাঁকে রাস্তার ধার থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে আরও উন্নত চিকিৎসার জন্য ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। ঠিক কী কারণে তিনি অচৈতন্য অবস্থায় রাস্তার ধারে পড়ে ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদয় হাজরার শারীরিক অবস্থার বিষয়ে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন পরিবার-পরিজন এবং এলাকার মানুষ।
📲Get App