আজ পঞ্চমীর সকালে দমদম বিমানবন্দরের সামনে যশোর রোডে উল্টে গেল ডিজেল ভর্তি ট্যাঙ্কার! গুরুতর আহত দুই

পঞ্চমীর সকালেই বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, বিরাটি গৌরীপুর কালীমন্দিরের কাছে ডিজেলের ট্যাংকার উল্টে গিয়ে বিপত্তি। বন্ধ যশোর রোড। গোটা রাস্তায় ছড়িয়ে রয়েছে ডিজেল। চালানো যাচ্ছে না গাড়ি। ফলে অফিস টাইমে তীব্র যানজটে নাকাল অবস্থা অফিস যাত্রীদের। মন্তব্যস্থলে পৌঁছতে অনেক বেশি রাস্তা ঘুরে যেতে হচ্ছে তাঁদের।
পুলিশ সূত্রে দাবি, আজ সকালে এয়ারপোর্ট থেকে বারাসাতের দিকে যাওয়ার পথে টায়ার ফেটে যাওয়ায় সামলাতে না পেরে উল্টে যায় ট্যাংকারটি। গুরুতর জখম হন চালক ও খালাসি। এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হল রাস্তা থেকে ডিজেল তোলা। পুলিশ সূত্রে দাবি, দুর্ঘটনা এরাতে ট্যাংকার তোলার পর রাস্তায় বালি ফেলা হয়। এরপর ঘটনাস্থলে আসে দমকল বাহিনী।